গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হঠাৎ একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের গুদাম ও স্তূপ করে রাখা ঝুটের বস্তায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় কোনাবাড়ি ও আশপাশের স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
ঝুট ও দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায় এবং চারদিকে ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
মন্তব্যসমূহ