ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রী হলসংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানোর ঘটনায় নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ পরিস্থিতিতে ক্যাম্পাসের যেকোনো স্থানে ড্রোন ক্যামেরা ওড়ানোর আগে প্রক্টর কার্যালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা প্রায়ই অনুমতি ছাড়াই ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের আবাসিক হলের আশপাশেও ড্রোন উড়তে দেখা যাচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার পাশাপাশি ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক বলে মনে করছে প্রশাসন।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড্রোন ক্যামেরা ব্যবহার করতে হলে আগে প্রক্টর অফিসের অনুমোদন নিতে হবে। অনুমোদন ছাড়া ক্যাম্পাসের কোনো এলাকায় ড্রোন ওড়ানো যাবে না।

শুধু বিশ্ববিদ্যালয়ের অনুমতি পেলেই হবে না, ড্রোন পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য সরকারি আইন ও বিধিবিধানও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানোর ঘটনা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ ক্যাম্পাসে অবস্থানকারী সবাইকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ড্রোন ক্যামেরা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রী হলসংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানোর ঘটনায় নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ পরিস্থিতিতে ক্যাম্পাসের যেকোনো স্থানে ড্রোন ক্যামেরা ওড়ানোর আগে প্রক্টর কার্যালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা প্রায়ই অনুমতি ছাড়াই ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের আবাসিক হলের আশপাশেও ড্রোন উড়তে দেখা যাচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার পাশাপাশি ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক বলে মনে করছে প্রশাসন।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড্রোন ক্যামেরা ব্যবহার করতে হলে আগে প্রক্টর অফিসের অনুমোদন নিতে হবে। অনুমোদন ছাড়া ক্যাম্পাসের কোনো এলাকায় ড্রোন ওড়ানো যাবে না।

শুধু বিশ্ববিদ্যালয়ের অনুমতি পেলেই হবে না, ড্রোন পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য সরকারি আইন ও বিধিবিধানও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানোর ঘটনা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ ক্যাম্পাসে অবস্থানকারী সবাইকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ