ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

ফাইল ছবি
ফলো করুন

সাইবার হামলার আশঙ্কায় আগেভাগেই বন্ধ রাখা হয়েছিল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও সাইটটিতে হামলার আলামত পাওয়া গেছে। অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা।

রোববার (২৫ অক্টোবর) পাঁচ দিনের ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা সম্ভব হয়নি।

ব্যাংকটির আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ওয়েবসাইটের দুটি অংশে সাইবার হামলার চিহ্ন পাওয়া গেছে। শনাক্ত হওয়া সমস্যাগুলো সমাধানের পাশাপাশি সাইটটির নিরাপত্তাব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চলছে। রোববারের মধ্যেই ওয়েবসাইটটি সম্পূর্ণ নিরাপদ করে পুনরায় চালু করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে বিশ্বব্যাপী সাইবার হামলার ঝুঁকি তৈরি হওয়ায় গত ২১ অক্টোবর যৌথ সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো।

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির (PHP) দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতাকে কেন্দ্র করে ওই সতর্কতা দেওয়া হয়। সতর্কবার্তায় জানানো হয়, দুর্বলতাগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে সক্ষম হতে পারে।

এ ধরনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত নিরাপত্তা হালনাগাদ বা সিকিউরিটি প্যাচ প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে হালনাগাদ সম্ভব না হলে ঝুঁকিতে থাকা অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার কথাও বলা হয়।

আন্তর্জাতিক এই সতর্কতার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পাঁচ দিনের ছুটি শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পুনরায় চালু করা হলেও ম্যালওয়্যার সংক্রমণের কারণে জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা যায়নি।

এদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ বর্তমানে শূন্য থাকায় সাইবার হামলার বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

গত ১৯ অক্টোবর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। এর পরদিন থেকে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।

ওয়েবসাইটের নিরাপত্তা পুনরুদ্ধার করে দ্রুত সেবা চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে জনতা ব্যাংকের আইটি বিভাগ।

ট্যাগ : সাইবার হামলা জনতা ব্যাংক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সাইবার হামলার আশঙ্কায় আগেভাগেই বন্ধ রাখা হয়েছিল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও সাইটটিতে হামলার আলামত পাওয়া গেছে। অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা।

রোববার (২৫ অক্টোবর) পাঁচ দিনের ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা সম্ভব হয়নি।

ব্যাংকটির আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ওয়েবসাইটের দুটি অংশে সাইবার হামলার চিহ্ন পাওয়া গেছে। শনাক্ত হওয়া সমস্যাগুলো সমাধানের পাশাপাশি সাইটটির নিরাপত্তাব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চলছে। রোববারের মধ্যেই ওয়েবসাইটটি সম্পূর্ণ নিরাপদ করে পুনরায় চালু করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে বিশ্বব্যাপী সাইবার হামলার ঝুঁকি তৈরি হওয়ায় গত ২১ অক্টোবর যৌথ সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো।

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির (PHP) দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতাকে কেন্দ্র করে ওই সতর্কতা দেওয়া হয়। সতর্কবার্তায় জানানো হয়, দুর্বলতাগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে সক্ষম হতে পারে।

এ ধরনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত নিরাপত্তা হালনাগাদ বা সিকিউরিটি প্যাচ প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে হালনাগাদ সম্ভব না হলে ঝুঁকিতে থাকা অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার কথাও বলা হয়।

আন্তর্জাতিক এই সতর্কতার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পাঁচ দিনের ছুটি শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পুনরায় চালু করা হলেও ম্যালওয়্যার সংক্রমণের কারণে জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা যায়নি।

এদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ বর্তমানে শূন্য থাকায় সাইবার হামলার বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

গত ১৯ অক্টোবর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। এর পরদিন থেকে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।

ওয়েবসাইটের নিরাপত্তা পুনরুদ্ধার করে দ্রুত সেবা চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে জনতা ব্যাংকের আইটি বিভাগ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ