ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা

ছবি : সংগৃহিত
ফলো করুন

গাজায় যুদ্ধবিরতি চলাকালেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, উত্তর গাজায় চালানো পৃথক হামলায় গত এক সপ্তাহে হামাসের চার যোদ্ধা নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে নিহত চারজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন ওয়ায়েল মাহমুদ আলী লাবাদ, মুয়াজ মোহাম্মদ হাসান আহমদ, সামেহ আবু কামিল এবং আকরাম আশরাফ হামাদ লাবাদ।

ইসরায়েল দাবি করেছে, নিহতরা হামাসের যোদ্ধা ছিলেন। তবে আল জাজিরা জানিয়েছে, এই দাবির পক্ষে ইসরায়েল কোনো প্রমাণ প্রকাশ করেনি।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, সোমবার হামাসের ব্যবহৃত কয়েকটি লঞ্চার ও লঞ্চ শ্যাফটে হামলা চালানো হয়েছে। হামলার পর সেগুলো অকার্যকর হয়ে গেছে বলে দাবি করেছে তারা।

এদিকে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের কোনো ধারা লঙ্ঘন করলে ইরান জবাব দেবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, চুক্তি লঙ্ঘন হলে ইরান অবশ্যই তার জবাব দেবে।

ইসমাইল বাঘেই বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়া হবে। তার দাবি, দেশটির সশস্ত্র বাহিনী ইতোমধ্যে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। ইরানের ওপর যেকোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে সেটি সমঝোতা স্মারকের প্রথম ধারার লঙ্ঘন হবে। এ ধরনের লঙ্ঘন অব্যাহত থাকলে এর পরিণতি ভোগ করতে হবে।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় বিপুলসংখ্যক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭৩ হাজার ৫১৪ জন। গত বছরের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকেও ১ হাজার ৫৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ফিলিস্তিন আল জাজিরা গাজা ইসরায়েল হামাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

গাজায় যুদ্ধবিরতি চলাকালেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, উত্তর গাজায় চালানো পৃথক হামলায় গত এক সপ্তাহে হামাসের চার যোদ্ধা নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে নিহত চারজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন ওয়ায়েল মাহমুদ আলী লাবাদ, মুয়াজ মোহাম্মদ হাসান আহমদ, সামেহ আবু কামিল এবং আকরাম আশরাফ হামাদ লাবাদ।

ইসরায়েল দাবি করেছে, নিহতরা হামাসের যোদ্ধা ছিলেন। তবে আল জাজিরা জানিয়েছে, এই দাবির পক্ষে ইসরায়েল কোনো প্রমাণ প্রকাশ করেনি।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, সোমবার হামাসের ব্যবহৃত কয়েকটি লঞ্চার ও লঞ্চ শ্যাফটে হামলা চালানো হয়েছে। হামলার পর সেগুলো অকার্যকর হয়ে গেছে বলে দাবি করেছে তারা।

এদিকে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের কোনো ধারা লঙ্ঘন করলে ইরান জবাব দেবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, চুক্তি লঙ্ঘন হলে ইরান অবশ্যই তার জবাব দেবে।

ইসমাইল বাঘেই বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়া হবে। তার দাবি, দেশটির সশস্ত্র বাহিনী ইতোমধ্যে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। ইরানের ওপর যেকোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে সেটি সমঝোতা স্মারকের প্রথম ধারার লঙ্ঘন হবে। এ ধরনের লঙ্ঘন অব্যাহত থাকলে এর পরিণতি ভোগ করতে হবে।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় বিপুলসংখ্যক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭৩ হাজার ৫১৪ জন। গত বছরের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকেও ১ হাজার ৫৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ