ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘মবল্যান্ড’-এ ফিরছেন টম হার্ডি

‘মবল্যান্ড’-এ ফিরছেন টম হার্ডি
ছবি : সংগৃহিত
ফলো করুন

জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘মবল্যান্ড’-এ ফিরছেন হলিউড অভিনেতা টম হার্ডি। প্যারামাউন্ট প্লাসের সিরিজটির সম্ভাব্য তৃতীয় সিজনে তাকে আবারও দেখা যেতে পারে বলে জানিয়েছে ভ্যারাইটি।

গত মার্চে সিরিজটির দ্বিতীয় সিজনের শুটিং শেষ হয়। এরপর নির্বাহী প্রযোজক জেজ বাটারওয়ার্থ ও প্রযোজনা প্রতিষ্ঠান ১০১ স্টুডিওসের সঙ্গে টম হার্ডির মতবিরোধের খবর ছড়িয়ে পড়ে। এতে গুঞ্জন ওঠে, তিনি হয়তো সিরিজটি ছেড়ে দিতে পারেন।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভ্যারাইটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লন্ডনে প্রযোজনা দল ও টম হার্ডির মধ্যে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকের পর দুই পক্ষের দূরত্ব কমেছে এবং হার্ডির সিরিজে ফিরে আসার বিষয়টি ইতিবাচকভাবে এগিয়েছে।

প্যারামাউন্ট প্লাসে ‘মবল্যান্ড’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাই সিরিজটির তৃতীয় সিজন আসার সম্ভাবনা জোরালো। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সিরিজটিতে টম হার্ডি অভিনয় করেছেন ‘হ্যারি ডা সুজা’ নামের একজন ফিক্সারের চরিত্রে। মুক্তির পর দ্রুতই এটি প্যারামাউন্ট প্লাসের অন্যতম বেশি দেখা সিরিজে পরিণত হয়।

রোনান বেনেট নির্মিত এই ক্রাইম ড্রামার গল্প আবর্তিত হয়েছে হ্যারিগান অপরাধী পরিবারকে ঘিরে। সিরিজটিতে টম হার্ডির পাশাপাশি অভিনয় করেছেন পিয়ার্স ব্রসনান, হেলেন মিরেন ও প্যাডি কনসিডাইন।

ট্যাগ : হলিউড টম হার্ডি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‘মবল্যান্ড’-এ ফিরছেন টম হার্ডি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘মবল্যান্ড’-এ ফিরছেন হলিউড অভিনেতা টম হার্ডি। প্যারামাউন্ট প্লাসের সিরিজটির সম্ভাব্য তৃতীয় সিজনে তাকে আবারও দেখা যেতে পারে বলে জানিয়েছে ভ্যারাইটি।

গত মার্চে সিরিজটির দ্বিতীয় সিজনের শুটিং শেষ হয়। এরপর নির্বাহী প্রযোজক জেজ বাটারওয়ার্থ ও প্রযোজনা প্রতিষ্ঠান ১০১ স্টুডিওসের সঙ্গে টম হার্ডির মতবিরোধের খবর ছড়িয়ে পড়ে। এতে গুঞ্জন ওঠে, তিনি হয়তো সিরিজটি ছেড়ে দিতে পারেন।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভ্যারাইটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লন্ডনে প্রযোজনা দল ও টম হার্ডির মধ্যে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকের পর দুই পক্ষের দূরত্ব কমেছে এবং হার্ডির সিরিজে ফিরে আসার বিষয়টি ইতিবাচকভাবে এগিয়েছে।

প্যারামাউন্ট প্লাসে ‘মবল্যান্ড’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাই সিরিজটির তৃতীয় সিজন আসার সম্ভাবনা জোরালো। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সিরিজটিতে টম হার্ডি অভিনয় করেছেন ‘হ্যারি ডা সুজা’ নামের একজন ফিক্সারের চরিত্রে। মুক্তির পর দ্রুতই এটি প্যারামাউন্ট প্লাসের অন্যতম বেশি দেখা সিরিজে পরিণত হয়।

রোনান বেনেট নির্মিত এই ক্রাইম ড্রামার গল্প আবর্তিত হয়েছে হ্যারিগান অপরাধী পরিবারকে ঘিরে। সিরিজটিতে টম হার্ডির পাশাপাশি অভিনয় করেছেন পিয়ার্স ব্রসনান, হেলেন মিরেন ও প্যাডি কনসিডাইন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ