ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার এবং প্রাঙ্গণের আশপাশ সার্বক্ষণিক পরিচ্ছন্ন রাখাসহ কোথাও যাতে বৃষ্টির বা অন্য কোনো পানি জমে না থাকে, তা নিয়মিত পরীক্ষা করে দ্রুত অপসারণ করতে বলা হয়েছে।

গত ১৮ অক্টোবর মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়, যেখানে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাংলা কলেজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করা হয়েছে। এ পরিদর্শনের ধারাবাহিকতায় রাজধানীর পাশাপাশি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুকূল শিক্ষার পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের যৌথ সম্পৃক্ততায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে।

নির্দেশনাটি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব আঞ্চলিক পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ট্যাগ : ডেঙ্গু প্রতিরোধ মাউশি জরুরি নির্দেশনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার এবং প্রাঙ্গণের আশপাশ সার্বক্ষণিক পরিচ্ছন্ন রাখাসহ কোথাও যাতে বৃষ্টির বা অন্য কোনো পানি জমে না থাকে, তা নিয়মিত পরীক্ষা করে দ্রুত অপসারণ করতে বলা হয়েছে।

গত ১৮ অক্টোবর মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়, যেখানে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাংলা কলেজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করা হয়েছে। এ পরিদর্শনের ধারাবাহিকতায় রাজধানীর পাশাপাশি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুকূল শিক্ষার পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের যৌথ সম্পৃক্ততায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে।

নির্দেশনাটি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব আঞ্চলিক পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ