ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা: আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।পূর্বাভাস অনুযায়ী, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।বৃহস্পতিবার ও শুক্রবার (৮ ও ৯ অক্টোবর) বৃষ্টির বিস্তৃতি আরও বাড়বে। এ দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।পরবর্তীতে শনিবার (১০ অক্টোবর) দেশের আটটি বিভাগেরই দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রবিবার (১১ অক্টোবর) থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে; এদিন কেবল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি ছাড়া দেশের বাকি অংশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা: আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস