ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সন্ত্রাসী হামলায় আহত জামায়াত নেতা শামীমের খোঁজ-খবর নিলেন বিরোধীদলীয় নেতা

ছবি : সংগৃহীত
ফলো করুন

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন ওই নেতার শয্যাপাশে যান তিনি। এ সময় তিনি আহত শামীম আহসানের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি সেখানে অবস্থানরত তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন। এ সময় জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল জোনের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং শামীম আহসানের প্রয়োজনীয় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সার্বিক পরামর্শ দেন। পরবর্তীতে উপস্থিত সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে তাঁর পূর্ণ ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতা অভিযোগ করে বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মানুষকে নাজেহাল করছেন। এর আগেও একজনের পা ভেঙে দেওয়া হয়েছে এবং অনেকের বাড়িঘরে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের তালিকা তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বরগুনার এই ন্যক্কারজনক ঘটনার পরপরই তিনি ব্যক্তিগতভাবে সরকারদলীয় চিফ হুইপকে টেলিফোন করেছেন এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়। আমরা একটি সুস্থ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই। কোনো অভিযোগ থাকলে তা সংসদে উত্থাপনের সুযোগ রয়েছে।’ সব পক্ষকে হানাহানি পরিহার করে ইতিবাচক ও সুস্থ ধারার রাজনৈতিক চর্চায় ফিরে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।

ট্যাগ : ডা শফিকুর রহমান শামীম আহসান বরগুনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সন্ত্রাসী হামলায় আহত জামায়াত নেতা শামীমের খোঁজ-খবর নিলেন বিরোধীদলীয় নেতা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন ওই নেতার শয্যাপাশে যান তিনি। এ সময় তিনি আহত শামীম আহসানের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি সেখানে অবস্থানরত তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন। এ সময় জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল জোনের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং শামীম আহসানের প্রয়োজনীয় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সার্বিক পরামর্শ দেন। পরবর্তীতে উপস্থিত সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে তাঁর পূর্ণ ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতা অভিযোগ করে বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মানুষকে নাজেহাল করছেন। এর আগেও একজনের পা ভেঙে দেওয়া হয়েছে এবং অনেকের বাড়িঘরে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের তালিকা তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বরগুনার এই ন্যক্কারজনক ঘটনার পরপরই তিনি ব্যক্তিগতভাবে সরকারদলীয় চিফ হুইপকে টেলিফোন করেছেন এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়। আমরা একটি সুস্থ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই। কোনো অভিযোগ থাকলে তা সংসদে উত্থাপনের সুযোগ রয়েছে।’ সব পক্ষকে হানাহানি পরিহার করে ইতিবাচক ও সুস্থ ধারার রাজনৈতিক চর্চায় ফিরে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ