ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হিজবুল্লাহ নিরস্ত্র না হলে সরবে না ইসরাইল

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, লেবাননের ভূখণ্ড দখলের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের। তবে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনারা এক মিলিমিটারও সরবে না।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি সেনারা আপাতত দক্ষিণ লেবাননের দুটি নির্ধারিত এলাকা থেকে পরীক্ষামূলকভাবে সরে যাবে। ওই এলাকাগুলোর দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। তবে এর বাইরে আর কোনো এলাকা থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করেছেন কাটজ।  

ইসরাইল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তি কাঠামোতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবাননে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রক্রিয়া সফল হলে ইসরাইলি সেনা প্রত্যাহারের পথ খুলবে বলে চুক্তিতে বলা হয়েছে।  

কাটজ বলেন, ইসরাইলের লেবাননে ভূখণ্ডগত কোনো দাবি নেই। তবে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার হবে না। তার দাবি, এই অবস্থান যুক্তরাষ্ট্রও গ্রহণ করেছে এবং এটি দুই দেশের চুক্তির অংশ।এদিকে চুক্তি নিয়ে লেবাননের ভেতরেই মতভেদ দেখা দিয়েছে। পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি চুক্তিটির সমালোচনা করে বলেছেন, এটি বাস্তবায়ন হবে না। হিজবুল্লাহও নিরস্ত্রীকরণের শর্ত প্রত্যাখ্যান করেছে।  

চুক্তি স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননে উত্তেজনা কমেনি। ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা উপস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেল আবিব।

বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের শর্ত বাস্তবায়ন কঠিন হওয়ায় এই চুক্তি যুদ্ধ বন্ধের বদলে দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি করতে পারে। এতে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কাও রয়েছে।  

সূত্র: টাইমস অব ইসরাইল

ট্যাগ : ইসরাইল শান্তি আলোচনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

হিজবুল্লাহ নিরস্ত্র না হলে সরবে না ইসরাইল

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, লেবাননের ভূখণ্ড দখলের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের। তবে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনারা এক মিলিমিটারও সরবে না।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি সেনারা আপাতত দক্ষিণ লেবাননের দুটি নির্ধারিত এলাকা থেকে পরীক্ষামূলকভাবে সরে যাবে। ওই এলাকাগুলোর দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। তবে এর বাইরে আর কোনো এলাকা থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করেছেন কাটজ।  

ইসরাইল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তি কাঠামোতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবাননে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রক্রিয়া সফল হলে ইসরাইলি সেনা প্রত্যাহারের পথ খুলবে বলে চুক্তিতে বলা হয়েছে।  

কাটজ বলেন, ইসরাইলের লেবাননে ভূখণ্ডগত কোনো দাবি নেই। তবে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার হবে না। তার দাবি, এই অবস্থান যুক্তরাষ্ট্রও গ্রহণ করেছে এবং এটি দুই দেশের চুক্তির অংশ।এদিকে চুক্তি নিয়ে লেবাননের ভেতরেই মতভেদ দেখা দিয়েছে। পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি চুক্তিটির সমালোচনা করে বলেছেন, এটি বাস্তবায়ন হবে না। হিজবুল্লাহও নিরস্ত্রীকরণের শর্ত প্রত্যাখ্যান করেছে।  

চুক্তি স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননে উত্তেজনা কমেনি। ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা উপস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেল আবিব।

বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের শর্ত বাস্তবায়ন কঠিন হওয়ায় এই চুক্তি যুদ্ধ বন্ধের বদলে দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি করতে পারে। এতে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কাও রয়েছে।  

সূত্র: টাইমস অব ইসরাইল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ