ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮১৩ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮১৩ মামলা
ফাইল ছবি
ফলো করুন

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৬৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে। এ বিভাগে মোট ৭৭০টি মামলা করা হয়। এর মধ্যে রয়েছে ৫৪টি বাস, ২৫টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ২৬৬টি মোটরসাইকেলসংক্রান্ত মামলা।

দ্বিতীয় সর্বোচ্চ ৪২৩টি মামলা হয়েছে মতিঝিল ট্রাফিক বিভাগে। সেখানে ২৩টি বাস, তিনটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি এবং ২১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

উত্তরা ট্রাফিক বিভাগে মোট ৪০৬টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৯টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেল রয়েছে।

এদিকে ওয়ারী বিভাগে ৩৯৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে ২৪টি বাস, ৩৩টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি এবং ১৪৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিরপুর ট্রাফিক বিভাগে ৩৫৭টি মামলা হয়েছে। এর মধ্যে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৭৬টি মোটরসাইকেল রয়েছে।

তেজগাঁও বিভাগে মোট ১৭১টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৩টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি এবং ৬৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

অন্যদিকে লালবাগ ট্রাফিক বিভাগে ১৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১০টি বাস, ১৮টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেল রয়েছে।

রমনা বিভাগে সর্বনিম্ন ১৩৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১১টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি এবং ৩৯টি মোটরসাইকেলসংক্রান্ত মামলা রয়েছে।

অভিযান চলাকালে আইন লঙ্ঘনের অভিযোগে ৬৯৮টি যানবাহন ডাম্পিং করা হয়। পাশাপাশি ৩৬৭টি গাড়ি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : ডিএমপি ট্রাফিক আইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮১৩ মামলা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৬৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে। এ বিভাগে মোট ৭৭০টি মামলা করা হয়। এর মধ্যে রয়েছে ৫৪টি বাস, ২৫টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ২৬৬টি মোটরসাইকেলসংক্রান্ত মামলা।

দ্বিতীয় সর্বোচ্চ ৪২৩টি মামলা হয়েছে মতিঝিল ট্রাফিক বিভাগে। সেখানে ২৩টি বাস, তিনটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি এবং ২১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

উত্তরা ট্রাফিক বিভাগে মোট ৪০৬টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৯টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেল রয়েছে।

এদিকে ওয়ারী বিভাগে ৩৯৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে ২৪টি বাস, ৩৩টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি এবং ১৪৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিরপুর ট্রাফিক বিভাগে ৩৫৭টি মামলা হয়েছে। এর মধ্যে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৭৬টি মোটরসাইকেল রয়েছে।

তেজগাঁও বিভাগে মোট ১৭১টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৩টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি এবং ৬৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

অন্যদিকে লালবাগ ট্রাফিক বিভাগে ১৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১০টি বাস, ১৮টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেল রয়েছে।

রমনা বিভাগে সর্বনিম্ন ১৩৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১১টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি এবং ৩৯টি মোটরসাইকেলসংক্রান্ত মামলা রয়েছে।

অভিযান চলাকালে আইন লঙ্ঘনের অভিযোগে ৬৯৮টি যানবাহন ডাম্পিং করা হয়। পাশাপাশি ৩৬৭টি গাড়ি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ