ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

৪০০ পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০ পরিবারের জন্য তিন মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের উদ্যোগ নিয়েছেন। আসন্ন সিনেমা ‘রণবলী’-তে জয়াম্মা চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা জানিয়েছেন রাশমিকা। একই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাঁর সহযোগী দলের সদস্যদের বিভিন্ন পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে দেখা যায়।

অভিনেত্রীর প্রত্যাশা, তিন মাসের খাদ্যসহায়তা পাওয়ায় পরিবারগুলো বাজার খরচের অর্থ সাশ্রয় করতে পারবে। সেই অর্থ ভবিষ্যতের প্রয়োজনের জন্য জমিয়ে রাখার সুযোগও তৈরি হবে।

মানবিক এই উদ্যোগের পেছনে নিজের নতুন সিনেমার একটি চরিত্রের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন রাশমিকা।

‘রণবলী’ সিনেমায় যোদ্ধা রণবলীর স্ত্রী জয়াম্মার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। চরিত্রটির সঙ্গে নিজের মানসিকতার মিল খুঁজে পেয়েছেন বলে জানান অভিনেত্রী।

এ প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।’

রাশমিকা জানান, প্রথমে তিনি সহায়তা কার্যক্রমটি ব্যক্তিগত পর্যায়েই রাখতে চেয়েছিলেন। এ কারণে তাঁর সহযোগী দলের কয়েকজন ছাড়া বিষয়টি অন্য কেউ জানতেন না।

তবে পরে নিজের উদ্যোগ প্রকাশের সিদ্ধান্ত নেন তিনি। অভিনেত্রীর বিশ্বাস, তাঁর এই কাজ দেখে অন্যরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হতে পারেন।

রাশমিকার কথায়, ‘আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তা হলে আমার খুব ভাল লাগবে।’

সহায়তা কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন। এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়।’

এদিকে নতুন সিনেমা ‘রণবলী’ নিয়ে আলোচনায় রয়েছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বিয়ের পর প্রথমবারের মতো এই সিনেমায় একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাঁদের।

সিনেমাটির কাহিনির পটভূমি ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। সে সময় খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ সংকটের মুখে পড়ে। খাদ্যাভাবের কারণে বহু মানুষের মৃত্যু হয়।

এই ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্পে যোদ্ধা রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রী জয়াম্মার চরিত্রে রয়েছেন রাশমিকা মান্দানা।

সিনেমাটি মুক্তির আগেই নিজের অভিনীত চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া মানবিক উদ্যোগের কারণে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

ট্যাগ : বলিউড রাশমিকা মান্দানা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

৪০০ পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০ পরিবারের জন্য তিন মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের উদ্যোগ নিয়েছেন। আসন্ন সিনেমা ‘রণবলী’-তে জয়াম্মা চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা জানিয়েছেন রাশমিকা। একই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাঁর সহযোগী দলের সদস্যদের বিভিন্ন পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে দেখা যায়।

অভিনেত্রীর প্রত্যাশা, তিন মাসের খাদ্যসহায়তা পাওয়ায় পরিবারগুলো বাজার খরচের অর্থ সাশ্রয় করতে পারবে। সেই অর্থ ভবিষ্যতের প্রয়োজনের জন্য জমিয়ে রাখার সুযোগও তৈরি হবে।

মানবিক এই উদ্যোগের পেছনে নিজের নতুন সিনেমার একটি চরিত্রের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন রাশমিকা।

‘রণবলী’ সিনেমায় যোদ্ধা রণবলীর স্ত্রী জয়াম্মার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। চরিত্রটির সঙ্গে নিজের মানসিকতার মিল খুঁজে পেয়েছেন বলে জানান অভিনেত্রী।

এ প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।’

রাশমিকা জানান, প্রথমে তিনি সহায়তা কার্যক্রমটি ব্যক্তিগত পর্যায়েই রাখতে চেয়েছিলেন। এ কারণে তাঁর সহযোগী দলের কয়েকজন ছাড়া বিষয়টি অন্য কেউ জানতেন না।

তবে পরে নিজের উদ্যোগ প্রকাশের সিদ্ধান্ত নেন তিনি। অভিনেত্রীর বিশ্বাস, তাঁর এই কাজ দেখে অন্যরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হতে পারেন।

রাশমিকার কথায়, ‘আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তা হলে আমার খুব ভাল লাগবে।’

সহায়তা কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন। এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়।’

এদিকে নতুন সিনেমা ‘রণবলী’ নিয়ে আলোচনায় রয়েছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বিয়ের পর প্রথমবারের মতো এই সিনেমায় একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাঁদের।

সিনেমাটির কাহিনির পটভূমি ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। সে সময় খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ সংকটের মুখে পড়ে। খাদ্যাভাবের কারণে বহু মানুষের মৃত্যু হয়।

এই ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্পে যোদ্ধা রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রী জয়াম্মার চরিত্রে রয়েছেন রাশমিকা মান্দানা।

সিনেমাটি মুক্তির আগেই নিজের অভিনীত চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া মানবিক উদ্যোগের কারণে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ