ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

লুটপাটের অর্থে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন অনেকে: রিজভী

লুটপাটের অর্থে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন অনেকে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা চালানোর অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিগত সময়ে ক্ষমতাসীনদের সহযোগী হিসেবে পরিচিত ব্যক্তিরা দেশের বাইরে অবস্থান করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মীদের সহায়তা দিতে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা দেশের বিভিন্ন খাতের অর্থ লুটপাট করেছেন। সেই অর্থ ব্যবহার করে তাঁরা বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন। একই সঙ্গে দেশের স্বার্থের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।

বক্তব্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গও তুলে ধরেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, স্বৈরাচারের সহযোগীরা ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করার মাধ্যমে শুধু একজন ব্যক্তিকে নয়, বরং বাংলাদেশের মর্যাদাকেই ক্ষতিগ্রস্ত করেছেন।

অনুষ্ঠানে রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের সময় নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে ছিল নগদ অর্থ, ঘর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য সেলাই মেশিন।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী ফরিদপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


লুটপাটের অর্থে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন অনেকে: রিজভী

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

দেশের বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা চালানোর অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিগত সময়ে ক্ষমতাসীনদের সহযোগী হিসেবে পরিচিত ব্যক্তিরা দেশের বাইরে অবস্থান করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মীদের সহায়তা দিতে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা দেশের বিভিন্ন খাতের অর্থ লুটপাট করেছেন। সেই অর্থ ব্যবহার করে তাঁরা বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন। একই সঙ্গে দেশের স্বার্থের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।

বক্তব্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গও তুলে ধরেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, স্বৈরাচারের সহযোগীরা ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করার মাধ্যমে শুধু একজন ব্যক্তিকে নয়, বরং বাংলাদেশের মর্যাদাকেই ক্ষতিগ্রস্ত করেছেন।

অনুষ্ঠানে রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের সময় নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে ছিল নগদ অর্থ, ঘর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য সেলাই মেশিন।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ