ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ারফাইটার

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ারফাইটার
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনসুর খান প্লাজা মার্কেটে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার, ১৩ অক্টোবর ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে আগুন পুরোপুরি নির্বাপণ হয়নি। নিয়ন্ত্রণে আসার পরও মার্কেটটিতে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

অগ্নিনির্বাপণের সময় অতিরিক্ত ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের চার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অসুস্থ চারজন হলেন পলাশী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে ধোঁয়া ও তাপের কারণে নির্বাপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অসুস্থ চার কর্মীকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মার্কেটের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : চকবাজার পুরান ঢাকা মনসুর খান প্লাজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ারফাইটার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনসুর খান প্লাজা মার্কেটে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার, ১৩ অক্টোবর ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে আগুন পুরোপুরি নির্বাপণ হয়নি। নিয়ন্ত্রণে আসার পরও মার্কেটটিতে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

অগ্নিনির্বাপণের সময় অতিরিক্ত ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের চার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অসুস্থ চারজন হলেন পলাশী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে ধোঁয়া ও তাপের কারণে নির্বাপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অসুস্থ চার কর্মীকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মার্কেটের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ