ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।সোমবার (১২ অক্টোবর) বিকেলে চকবাজার এলাকার সাততলা একটি ভবনের ষষ্ঠতলায় অবস্থিত মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই মার্কেটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।রাশেদ বিন খালিদ আরও জানান, ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া তৈরি হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর কার্যক্রম পরিচালনা করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।একইভাবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট