ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেষ ওভারে নাটক, ভারতকে ৩ রানে হারাল বাংলাদেশ

মাত্র ৩ রানের ব্যবধান। শেষ পর্যন্ত জমে ওঠা ম্যাচে ভারত চ্যাম্পিয়নসকে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। রোববার (১১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ম্যাচে এ জয় পায় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন রনি তালুকদার। ২৫ বলে তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। আরাফাত সানি করেন ৩৭ রান, নাসির হোসেনের ব্যাট থেকে আসে ২৪ রান। ভারতের হয়ে পীযূষ চাওলা নেন ৩ উইকেট। পবন নেগি ও ঋষি ধাওয়ান পান দুটি করে উইকেট।জবাবে শুরু থেকেই চাপে পড়ে ভারত। একপর্যায়ে ম্যাচ হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হলেও পবন নেগি ও পীযূষ চাওলার লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের আশা টিকে ছিল। তবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি ভারত। ভারতের হয়ে অপরাজিত ২৬ রান করেন পবন নেগি। পীযূষ চাওলা করেন ২৪ রান। ঋষি ধাওয়ান ও ইরফান পাঠানও ২৪ রান করে করেন। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৩ রানে থেমে যায় ভারতের ইনিংস।বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। মাত্র ৩ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তাঁর বোলিংয়েই ম্যাচের মোড় ঘুরে যায়। আবু জায়েদ রাহী নেন দুটি উইকেট। এনামুল হক জুনিয়রই নির্বাচিত হন ম্যাচসেরা। 

শেষ ওভারে নাটক, ভারতকে ৩ রানে হারাল বাংলাদেশ