রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৬০৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৭টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান এলাকায়। ট্রাফিক-গুলশান বিভাগে মোট ৮০৫টি মামলা করা হয়। এর মধ্যে ১১০টি বাস, আটটি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১০৫টি সিএনজিচালিত অটোরিকশা এবং ২৭৫টি মোটরসাইকেল রয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪২২টি মামলা হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগে। এ এলাকায় ২০টি বাস, ২১টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৭৭টি অটোরিকশা ও ১৭০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৬১টি মামলা হয়েছে। এর মধ্যে ২৩টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৬৭টি অটোরিকশা এবং ১৮৩টি মোটরসাইকেল রয়েছে।
অন্যদিকে ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৯টি বাস, ১১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৬টি অটোরিকশা ও ১০৬টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ২০৪টি মামলা হয়েছে। এর মধ্যে নয়টি বাস, সাতটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৩৪টি অটোরিকশা এবং ৮৯টি মোটরসাইকেল রয়েছে।
এ ছাড়া ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৮টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১২টি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১১টি অটোরিকশা ও ৯২টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১২টি মামলা হয়েছে। এর মধ্যে সাতটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১২টি অটোরিকশা এবং ৪২টি মোটরসাইকেল রয়েছে।
সবচেয়ে কম ৭৪টি মামলা হয়েছে ট্রাফিক-রমনা বিভাগে। এর মধ্যে তিনটি বাস, দুটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ছয়টি অটোরিকশা ও ২৩টি মোটরসাইকেল রয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ