ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মারুবেনি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে নতুন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিধি বাড়ানো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিনির্ভর খাতের পাশাপাশি সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা গুরুত্ব পায়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অন্যদিকে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা উপস্থিত ছিলেন।

তবে আলোচনায় নতুন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হলেও নির্দিষ্ট কোনো প্রকল্প, বিনিয়োগের পরিমাণ কিংবা চুক্তি স্বাক্ষরের বিষয়ে তথ্য জানানো হয়নি।

ট্যাগ : বাংলাদেশ জাপান প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মারুবেনি প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে নতুন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিধি বাড়ানো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিনির্ভর খাতের পাশাপাশি সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা গুরুত্ব পায়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অন্যদিকে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা উপস্থিত ছিলেন।

তবে আলোচনায় নতুন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হলেও নির্দিষ্ট কোনো প্রকল্প, বিনিয়োগের পরিমাণ কিংবা চুক্তি স্বাক্ষরের বিষয়ে তথ্য জানানো হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ