ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই হত্যা মামলায় ছাত্রলীগ নেতার রিমান্ড

ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে কামরুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. মারুফ হোসেন মিঠুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আসামি মারুফ হোসেন মিঠুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মারুফ হোসেন মিঠু নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সংগঠনটির রূপনগর থানা শাখার সাবেক সভাপতিও ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে ফ্লাইওভার সার্ভিস অফিসের ৪ নম্বর গেটের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, ওই সময় কামরুল ইসলামকে রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পাশাপাশি তাঁকে পিস্তল দিয়ে গুলি করার অভিযোগও রয়েছে মামলার আসামিদের বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় কামরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হলেও পরদিন তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ নভেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়।

ওই মামলার তদন্তের অংশ হিসেবে মারুফ হোসেন মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত আবেদন আংশিক মঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

ট্যাগ : জুলাই গণঅভ্যুত্থান ছাত্রলীগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জুলাই হত্যা মামলায় ছাত্রলীগ নেতার রিমান্ড

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে কামরুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. মারুফ হোসেন মিঠুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আসামি মারুফ হোসেন মিঠুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মারুফ হোসেন মিঠু নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সংগঠনটির রূপনগর থানা শাখার সাবেক সভাপতিও ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে ফ্লাইওভার সার্ভিস অফিসের ৪ নম্বর গেটের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, ওই সময় কামরুল ইসলামকে রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পাশাপাশি তাঁকে পিস্তল দিয়ে গুলি করার অভিযোগও রয়েছে মামলার আসামিদের বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় কামরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হলেও পরদিন তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ নভেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়।

ওই মামলার তদন্তের অংশ হিসেবে মারুফ হোসেন মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত আবেদন আংশিক মঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ