ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে হতবাক ভারতীয় শিবির

সংগৃহীত
ফলো করুন

আয়ারল্যান্ডের কাছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ভারতীয় শিবিরে হতাশা ও অবিশ্বাস তৈরি হয়েছে। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে বলেছেন, বেলফাস্টের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারাই এই ব্যর্থতার বড় কারণ।

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে আয়ারল্যান্ডের এমন সিরিজ জয় ছিল ক্রিকেটবিশ্বে বড় অঘটন। লরকান টাকারের নেতৃত্বে আইরিশরা মাত্র তিন দিনের ব্যবধানে দুই ম্যাচে ভারতকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে।

রোববার বেলফাস্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত এক রানে হেরে যায়। এর ফলে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অভিষেক সিরিজ শেষ হয় হতাশাজনকভাবে।

ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে টেন ডেসকাটে বলেন, দলের ভেতরে কিছুটা অবিশ্বাস কাজ করছে। যারা সদ্য বিশ্বকাপ জিতেছে, তাদের সমালোচনা করাও কঠিন। তবে আয়ারল্যান্ড মৌলিক কাজগুলো ভালোভাবে করেই ভারতকে হারিয়েছে।

সাবেক ডাচ ক্রিকেটার আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিয়ে বলেন, ভিন্ন কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়া ভারতের জন্য বড় শিক্ষা। তাঁর মতে, স্টর্মন্টের মাঠের বাউন্সি উইকেট ও বড় বাউন্ডারির সঙ্গে ভারতীয় ব্যাটাররা নিজেদের মেলাতে পারেননি।

আইপিএলের ব্যাটিং সহায়ক উইকেট ও ছোট বাউন্ডারিতে অভ্যস্ত ভারতীয় ব্যাটাররা বেলফাস্টে ভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েন। টেন ডেসকাটে বলেন, ম্যাচের আগে বিষয়টি নিয়ে আলোচনা হলেও মাঠে সেটি প্রয়োগ করা যায়নি।

তিনি আরও বলেন, ভারত সম্ভবত এমন ধরনের ক্রিকেটে অভ্যস্ত হয়ে পড়েছে, যেখানে সহজে ছক্কা মারা যায়। কিন্তু ইংল্যান্ডেও ভিন্ন কন্ডিশনের মুখোমুখি হতে হবে। সেখানে ভালো করতে হলে আরও বুদ্ধিদীপ্ত ব্যাটিং এবং দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা দরকার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ৮ উইকেটে ১৫৪ রান করে। জবাবে ভারত ১৫৫ রানের লক্ষ্যে নেমে শেষ পর্যন্ত এক রানে হেরে যায়। এই জয়ে আয়ারল্যান্ড ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। 

ভারতের পরের গন্তব্য ইংল্যান্ড। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে দলটি। সিরিজ শুরু হবে ১ জুলাই।

সূত্র: রয়টার্স

ট্যাগ : আয়ারল্যান্ড ভারত ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে হতবাক ভারতীয় শিবির

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

আয়ারল্যান্ডের কাছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ভারতীয় শিবিরে হতাশা ও অবিশ্বাস তৈরি হয়েছে। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে বলেছেন, বেলফাস্টের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারাই এই ব্যর্থতার বড় কারণ।

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে আয়ারল্যান্ডের এমন সিরিজ জয় ছিল ক্রিকেটবিশ্বে বড় অঘটন। লরকান টাকারের নেতৃত্বে আইরিশরা মাত্র তিন দিনের ব্যবধানে দুই ম্যাচে ভারতকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে।

রোববার বেলফাস্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত এক রানে হেরে যায়। এর ফলে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অভিষেক সিরিজ শেষ হয় হতাশাজনকভাবে।

ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে টেন ডেসকাটে বলেন, দলের ভেতরে কিছুটা অবিশ্বাস কাজ করছে। যারা সদ্য বিশ্বকাপ জিতেছে, তাদের সমালোচনা করাও কঠিন। তবে আয়ারল্যান্ড মৌলিক কাজগুলো ভালোভাবে করেই ভারতকে হারিয়েছে।

সাবেক ডাচ ক্রিকেটার আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিয়ে বলেন, ভিন্ন কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়া ভারতের জন্য বড় শিক্ষা। তাঁর মতে, স্টর্মন্টের মাঠের বাউন্সি উইকেট ও বড় বাউন্ডারির সঙ্গে ভারতীয় ব্যাটাররা নিজেদের মেলাতে পারেননি।

আইপিএলের ব্যাটিং সহায়ক উইকেট ও ছোট বাউন্ডারিতে অভ্যস্ত ভারতীয় ব্যাটাররা বেলফাস্টে ভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েন। টেন ডেসকাটে বলেন, ম্যাচের আগে বিষয়টি নিয়ে আলোচনা হলেও মাঠে সেটি প্রয়োগ করা যায়নি।

তিনি আরও বলেন, ভারত সম্ভবত এমন ধরনের ক্রিকেটে অভ্যস্ত হয়ে পড়েছে, যেখানে সহজে ছক্কা মারা যায়। কিন্তু ইংল্যান্ডেও ভিন্ন কন্ডিশনের মুখোমুখি হতে হবে। সেখানে ভালো করতে হলে আরও বুদ্ধিদীপ্ত ব্যাটিং এবং দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা দরকার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ৮ উইকেটে ১৫৪ রান করে। জবাবে ভারত ১৫৫ রানের লক্ষ্যে নেমে শেষ পর্যন্ত এক রানে হেরে যায়। এই জয়ে আয়ারল্যান্ড ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। 

ভারতের পরের গন্তব্য ইংল্যান্ড। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে দলটি। সিরিজ শুরু হবে ১ জুলাই।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ