ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি
ছবি: সংগৃহীত
ফলো করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি বিরূপ প্রভাব পড়েছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের ভাড়ায়। ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-বেনাপোল, চট্টগ্রাম-উত্তরাঞ্চল ও চট্টগ্রাম-কুমিল্লাসহ দেশের গুরুত্বপূর্ণ সব রুটে বাণিজ্যিক যানবাহনের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তেলের দাম বাড়ানোর পর থেকেই ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরা দফায় দফায় ভাড়া বাড়িয়ে দিয়েছেন, কোনো কোনো রুটে যা প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। এই বাড়তি পরিবহণ ব্যয়ের সরাসরি অভিঘাত পড়ছে চাল, ডাল ও শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে।

মালিক ও শ্রমিকদের দাবি, ডিজেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় গাড়ি পরিচালন খরচ বেড়ে গেছে, ফলে বাধ্য হয়েই তাদের বাড়তি ভাড়া নিতে হচ্ছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি তেলের দাম যে অনুপাতে বেড়েছে, পরিবহন মালিকরা তার চেয়ে বহুগুণ বেশি হারে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। দেশের প্রায় ৮০ শতাংশ আমদানি পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হয়ে সড়কপথে সারাদেশে ছড়িয়ে পড়ে। জ্বালানির মূল্যবৃদ্ধির পর বাজারে দেখা দিয়েছে ট্রাক ও কাভার্ডভ্যানের সংকট। এই সংকটকে পুঁজি করে মালিক ও মধ্যস্বত্বভোগীরা একচেটিয়া বাড়তি ভাড়া আদায় করছেন।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর ও নওগাঁসহ উত্তরবঙ্গের বিভিন্ন মোকাম থেকে চাল ও কৃষিপণ্য পরিবহণে চট্টগ্রাম পর্যন্ত আগে যেখানে ট্রাকভাড়া ছিল ২২ হাজার থেকে ২৪ হাজার টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার থেকে ৪০ হাজার টাকায়। কোনো কোনো ক্ষেত্রে তা ৪২ হাজার টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। এর সরাসরি প্রভাবে মোকামে চালের দাম স্থিতিশীল থাকলেও কেবল পরিবহণ ভাড়ার কারণে পাইকারি বাজারে প্রতি বস্তা (৫০ কেজি) চালে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রামের পাহাড়তলী ও চাক্তাইয়ের চাল ব্যবসায়ীরা জানান, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে পণ্য পরিবহণে আগে ট্রাকপ্রতি ভাড়া গুনতে হতো ১৫ থেকে ১৬ হাজার টাকা, যা বর্তমানে বেড়ে ২৫ থেকে ২৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। একইভাবে চট্টগ্রাম থেকে আশুগঞ্জ ও কুমিল্লা রুটে ১৪-১৬ হাজার টাকার ভাড়া দাঁড়িয়েছে ২১-২৩ হাজার টাকায়। একই চিত্র তৈরি পোশাক পরিবহনেও; আশুলিয়া থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত কাভার্ডভ্যান ভাড়া ১৮-২০ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ৩০ হাজার টাকায় পৌঁছেছে।

পরিবহণ ব্যয়ের এই তীব্র ঊর্ধ্বগতির কারণে পাইকারি মোকাম থেকে খুচরা বাজারেও পণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। বিশেষ করে কাঁচাবাজারে সবজির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না। গত ২০ সেপ্টেম্বর সরকারের নির্বাহী আদেশে প্রতি লিটার ডিজেল ১১৫ থেকে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকায় পুনর্নির্ধারণ করা হয়। ব্যবসায়ীদের আশঙ্কা, পণ্য পরিবহণে এই বাড়তি ভাড়ার নৈরাজ্য অবিলম্বে নিয়ন্ত্রণ করা না গেলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও অসহনীয় হয়ে উঠবে।

ট্যাগ : জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাকভাড়া বৃদ্ধি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি বিরূপ প্রভাব পড়েছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের ভাড়ায়। ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-বেনাপোল, চট্টগ্রাম-উত্তরাঞ্চল ও চট্টগ্রাম-কুমিল্লাসহ দেশের গুরুত্বপূর্ণ সব রুটে বাণিজ্যিক যানবাহনের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তেলের দাম বাড়ানোর পর থেকেই ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরা দফায় দফায় ভাড়া বাড়িয়ে দিয়েছেন, কোনো কোনো রুটে যা প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। এই বাড়তি পরিবহণ ব্যয়ের সরাসরি অভিঘাত পড়ছে চাল, ডাল ও শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে।

মালিক ও শ্রমিকদের দাবি, ডিজেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় গাড়ি পরিচালন খরচ বেড়ে গেছে, ফলে বাধ্য হয়েই তাদের বাড়তি ভাড়া নিতে হচ্ছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি তেলের দাম যে অনুপাতে বেড়েছে, পরিবহন মালিকরা তার চেয়ে বহুগুণ বেশি হারে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। দেশের প্রায় ৮০ শতাংশ আমদানি পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হয়ে সড়কপথে সারাদেশে ছড়িয়ে পড়ে। জ্বালানির মূল্যবৃদ্ধির পর বাজারে দেখা দিয়েছে ট্রাক ও কাভার্ডভ্যানের সংকট। এই সংকটকে পুঁজি করে মালিক ও মধ্যস্বত্বভোগীরা একচেটিয়া বাড়তি ভাড়া আদায় করছেন।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর ও নওগাঁসহ উত্তরবঙ্গের বিভিন্ন মোকাম থেকে চাল ও কৃষিপণ্য পরিবহণে চট্টগ্রাম পর্যন্ত আগে যেখানে ট্রাকভাড়া ছিল ২২ হাজার থেকে ২৪ হাজার টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার থেকে ৪০ হাজার টাকায়। কোনো কোনো ক্ষেত্রে তা ৪২ হাজার টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। এর সরাসরি প্রভাবে মোকামে চালের দাম স্থিতিশীল থাকলেও কেবল পরিবহণ ভাড়ার কারণে পাইকারি বাজারে প্রতি বস্তা (৫০ কেজি) চালে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রামের পাহাড়তলী ও চাক্তাইয়ের চাল ব্যবসায়ীরা জানান, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে পণ্য পরিবহণে আগে ট্রাকপ্রতি ভাড়া গুনতে হতো ১৫ থেকে ১৬ হাজার টাকা, যা বর্তমানে বেড়ে ২৫ থেকে ২৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। একইভাবে চট্টগ্রাম থেকে আশুগঞ্জ ও কুমিল্লা রুটে ১৪-১৬ হাজার টাকার ভাড়া দাঁড়িয়েছে ২১-২৩ হাজার টাকায়। একই চিত্র তৈরি পোশাক পরিবহনেও; আশুলিয়া থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত কাভার্ডভ্যান ভাড়া ১৮-২০ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ৩০ হাজার টাকায় পৌঁছেছে।

পরিবহণ ব্যয়ের এই তীব্র ঊর্ধ্বগতির কারণে পাইকারি মোকাম থেকে খুচরা বাজারেও পণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। বিশেষ করে কাঁচাবাজারে সবজির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না। গত ২০ সেপ্টেম্বর সরকারের নির্বাহী আদেশে প্রতি লিটার ডিজেল ১১৫ থেকে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকায় পুনর্নির্ধারণ করা হয়। ব্যবসায়ীদের আশঙ্কা, পণ্য পরিবহণে এই বাড়তি ভাড়ার নৈরাজ্য অবিলম্বে নিয়ন্ত্রণ করা না গেলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও অসহনীয় হয়ে উঠবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ