ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। তবে এবারের বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, টেলিটকের নির্ধারিত ওয়েব পোর্টালের মাধ্যমে প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা ও শারীরিক মাপকাঠি:

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। সাধারণ প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২০ বছর।

শারীরিক মাপকাঠির ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষদের ক্ষেত্রে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। অন্যদিকে সাধারণ নারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সকল প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ থাকা বাধ্যতামূলক।

সতর্কবার্তা ও আবেদন ফি পরিশোধ:

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ মেধা, শারীরিক সক্ষমতা, সততা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আবেদনপত্রে ভুল, মিথ্যা বা তথ্য গোপনের আশ্রয় নিলে তাঁর প্রার্থিতা ও নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে; এমনকি চাকরি পাওয়ার পরও অসত্য তথ্য প্রমাণিত হলে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

ট্যাগ : বাংলাদেশ পুলিশ নিয়োগ ট্রেইনি রিক্রুট কনস্টেবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। তবে এবারের বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, টেলিটকের নির্ধারিত ওয়েব পোর্টালের মাধ্যমে প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দিতে হবে।


আবেদনের যোগ্যতা ও শারীরিক মাপকাঠি:

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। সাধারণ প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২০ বছর।

শারীরিক মাপকাঠির ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষদের ক্ষেত্রে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। অন্যদিকে সাধারণ নারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সকল প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ থাকা বাধ্যতামূলক।

সতর্কবার্তা ও আবেদন ফি পরিশোধ:

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ মেধা, শারীরিক সক্ষমতা, সততা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আবেদনপত্রে ভুল, মিথ্যা বা তথ্য গোপনের আশ্রয় নিলে তাঁর প্রার্থিতা ও নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে; এমনকি চাকরি পাওয়ার পরও অসত্য তথ্য প্রমাণিত হলে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ