ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যু'দ্ধবিরতি সত্ত্বেও গা'জায় প্রতি ৯০ মিনিটে একজন হ'তা'হত: প্রতিবেদন

যু'দ্ধবিরতি সত্ত্বেও গা'জায় প্রতি ৯০ মিনিটে একজন হ'তা'হত: প্রতিবেদন
সংগৃহীত ছবি
ফলো করুন

গাজায় আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি ইসরাইলি আগ্রাসন। যুদ্ধবিরতি কার্যকরের পরও গড়ে প্রতি ৯০ মিনিটে একজন করে ফিলিস্তিনি নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ‘ইসলামিক রিলিফ’। সংস্থাটির বৃহস্পতিবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, কথিত যুদ্ধবিরতির বিগত এক বছরে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে অন্তত ৩২০ জনই নিষ্পাপ শিশু; অর্থাৎ যুদ্ধবিরতির মধ্যেও গড়ে প্রতিদিন অন্তত একটি শিশু প্রাণ হারিয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি সেনাদের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৭১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। এমনকি গত ২৪ ঘণ্টাতেও চারজন নিহত ও ২৮ জন আহত হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সামগ্রিক ইসরাইলি হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা অন্তত ৭৪ হাজার ২৫৪ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরাইলি হামলায় এক ব্যক্তি নিহত হন এবং খান ইউনিসে একটি আবাসিক ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন আহত হন। একই দিন পশ্চিম তীরের জেনিন সংলগ্ন ইয়ামুন এলাকায় তল্লাশি অভিযানের সময় ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলিবিদ্ধ করে ইসরাইলি বাহিনী।

প্রতিবেদনে আরও তুলে ধরা হয়, তথাকথিত ‘ইয়েলো লাইন’ বা সামরিক নিয়ন্ত্রণ রেখা টেনে গাজার প্রায় ৬৫ শতাংশ ভূখণ্ড থেকেই ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করেছে ইসরাইল। ফলে অবশিষ্ট মাত্র ৩৫ শতাংশ জমিতে প্রায় ২১ লাখ মানুষকে চরম মানবিক বিপর্যয়ের মুখে গাদাগাদি করে দিন কাটাতে হচ্ছে। উপরন্তু আশ্রয় তৈরির সরঞ্জাম, জ্বালানি ও অতিপ্রয়োজনীয় ওষুধ সরবরাহে ইসরাইলি বাধা অব্যাহত রয়েছে। গাজার ৮২ শতাংশ অবকাঠামো পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে গেছে এবং ২০ হাজারের বেশি মুমূর্ষু রোগীকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমোদন দেওয়া হচ্ছে না।

ইসলামিক রিলিফের পক্ষ থেকে বিশ্বনেতাদের প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়েছে, কেবল কাগজে-কলমে যুদ্ধবিরতি ঘোষণা করে দায় এড়ালে চলবে না। নামমাত্র এই যুদ্ধবিরতিকে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তার অজুহাত হিসেবে ব্যবহার না করে বাস্তব জীবনের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর আইনি পদক্ষেপ নিতে হবে।

সূত্র: আল জাজিরা 

ট্যাগ : গাজা যুদ্ধবিরতি ফিলিস্তিন ইসরাইল সংঘাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


যু'দ্ধবিরতি সত্ত্বেও গা'জায় প্রতি ৯০ মিনিটে একজন হ'তা'হত: প্রতিবেদন

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

গাজায় আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি ইসরাইলি আগ্রাসন। যুদ্ধবিরতি কার্যকরের পরও গড়ে প্রতি ৯০ মিনিটে একজন করে ফিলিস্তিনি নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ‘ইসলামিক রিলিফ’। সংস্থাটির বৃহস্পতিবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, কথিত যুদ্ধবিরতির বিগত এক বছরে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে অন্তত ৩২০ জনই নিষ্পাপ শিশু; অর্থাৎ যুদ্ধবিরতির মধ্যেও গড়ে প্রতিদিন অন্তত একটি শিশু প্রাণ হারিয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি সেনাদের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৭১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। এমনকি গত ২৪ ঘণ্টাতেও চারজন নিহত ও ২৮ জন আহত হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সামগ্রিক ইসরাইলি হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা অন্তত ৭৪ হাজার ২৫৪ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরাইলি হামলায় এক ব্যক্তি নিহত হন এবং খান ইউনিসে একটি আবাসিক ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন আহত হন। একই দিন পশ্চিম তীরের জেনিন সংলগ্ন ইয়ামুন এলাকায় তল্লাশি অভিযানের সময় ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলিবিদ্ধ করে ইসরাইলি বাহিনী।

প্রতিবেদনে আরও তুলে ধরা হয়, তথাকথিত ‘ইয়েলো লাইন’ বা সামরিক নিয়ন্ত্রণ রেখা টেনে গাজার প্রায় ৬৫ শতাংশ ভূখণ্ড থেকেই ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করেছে ইসরাইল। ফলে অবশিষ্ট মাত্র ৩৫ শতাংশ জমিতে প্রায় ২১ লাখ মানুষকে চরম মানবিক বিপর্যয়ের মুখে গাদাগাদি করে দিন কাটাতে হচ্ছে। উপরন্তু আশ্রয় তৈরির সরঞ্জাম, জ্বালানি ও অতিপ্রয়োজনীয় ওষুধ সরবরাহে ইসরাইলি বাধা অব্যাহত রয়েছে। গাজার ৮২ শতাংশ অবকাঠামো পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে গেছে এবং ২০ হাজারের বেশি মুমূর্ষু রোগীকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমোদন দেওয়া হচ্ছে না।

ইসলামিক রিলিফের পক্ষ থেকে বিশ্বনেতাদের প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়েছে, কেবল কাগজে-কলমে যুদ্ধবিরতি ঘোষণা করে দায় এড়ালে চলবে না। নামমাত্র এই যুদ্ধবিরতিকে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তার অজুহাত হিসেবে ব্যবহার না করে বাস্তব জীবনের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর আইনি পদক্ষেপ নিতে হবে।

সূত্র: আল জাজিরা 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ