ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিভিন্ন রাজনৈতিক দল ও বন্দর রক্ষা কমিটির ধারাবাহিক আপত্তি ও প্রতিবাদের মধ্যেই চট্টগ্রাম বন্দরের অন্যতম প্রধান স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুবাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর সঙ্গে আনুষ্ঠানিক কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে এ চুক্তি সই সম্পন্ন হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত ছিলেন।

২০০৭ সালে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটিতে পাঁচটি জেটি রয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট ১৮টি কুইসাইড গ্যান্ট্রি ক্রেনের মধ্যে ১৪টিই এ টার্মিনালে কার্যকর, যা বন্দরের সার্বিক কনটেইনার ওঠানামার ৪০ শতাংশের বেশি সম্পন্ন করে থাকে।

ইনভেস্ট বাংলাদেশ এক বিবৃতিতে স্পষ্ট করেছে, এই চুক্তির আওতায় এনসিটিকে বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি বা স্থায়ীভাবে হস্তান্তর করা হচ্ছে না। টার্মিনালের জমি, মূল অবকাঠামো ও সম্পদের শতভাগ মালিকানা বাংলাদেশ সরকারের হাতেই থাকবে। সার্বিক নিরাপত্তা, কাস্টমস, ইমিগ্রেশন ও রাষ্ট্রীয় সার্বভৌম কর্তৃত্বও বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে; ডিপি ওয়ার্ল্ড কেবল নির্দিষ্ট মেয়াদে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে পরিচালনা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে লজিস্টিক দক্ষতা বৃদ্ধির দায়িত্ব পালন করবে।

ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম জানান, এই অংশীদারত্বের মাধ্যমে এনসিটিকে তাদের বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সংযোগ আরও সুদৃঢ় করা হবে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মনিরুজ্জামান বলেন, এই পদক্ষেপ টার্মিনালের সক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে।

এদিকে রাষ্ট্রীয় সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার অভিযোগ এনে চুক্তিটি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। চুক্তি সইয়ের দিন দুপুরেও ইনভেস্ট বাংলাদেশ ভবনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।

ট্যাগ : চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বিভিন্ন রাজনৈতিক দল ও বন্দর রক্ষা কমিটির ধারাবাহিক আপত্তি ও প্রতিবাদের মধ্যেই চট্টগ্রাম বন্দরের অন্যতম প্রধান স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুবাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর সঙ্গে আনুষ্ঠানিক কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে এ চুক্তি সই সম্পন্ন হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত ছিলেন।

২০০৭ সালে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটিতে পাঁচটি জেটি রয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট ১৮টি কুইসাইড গ্যান্ট্রি ক্রেনের মধ্যে ১৪টিই এ টার্মিনালে কার্যকর, যা বন্দরের সার্বিক কনটেইনার ওঠানামার ৪০ শতাংশের বেশি সম্পন্ন করে থাকে।

ইনভেস্ট বাংলাদেশ এক বিবৃতিতে স্পষ্ট করেছে, এই চুক্তির আওতায় এনসিটিকে বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি বা স্থায়ীভাবে হস্তান্তর করা হচ্ছে না। টার্মিনালের জমি, মূল অবকাঠামো ও সম্পদের শতভাগ মালিকানা বাংলাদেশ সরকারের হাতেই থাকবে। সার্বিক নিরাপত্তা, কাস্টমস, ইমিগ্রেশন ও রাষ্ট্রীয় সার্বভৌম কর্তৃত্বও বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে; ডিপি ওয়ার্ল্ড কেবল নির্দিষ্ট মেয়াদে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে পরিচালনা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে লজিস্টিক দক্ষতা বৃদ্ধির দায়িত্ব পালন করবে।

ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম জানান, এই অংশীদারত্বের মাধ্যমে এনসিটিকে তাদের বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সংযোগ আরও সুদৃঢ় করা হবে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মনিরুজ্জামান বলেন, এই পদক্ষেপ টার্মিনালের সক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে।

এদিকে রাষ্ট্রীয় সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার অভিযোগ এনে চুক্তিটি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। চুক্তি সইয়ের দিন দুপুরেও ইনভেস্ট বাংলাদেশ ভবনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ