ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাজারীবাগে ২০টি অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর হাজারীবাগ এলাকায় অটোরিকশা গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও অনুমোদনহীন ব্যাটারি চার্জিং প্রতিরোধে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), রমনা ট্রাফিক বিভাগ ও হাজারীবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০টি অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকা জানান, জাতীয় বিদ্যুৎ নীতিমালা অনুযায়ী অটোরিকশা বা ব্যাটারিচালিত যানবাহনের চার্জিং স্টেশনের জন্য সুনির্দিষ্ট আলাদা ক্যাটাগরির মিটার ও ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অভিযানে দেখা যায়, গ্যারেজ মালিকরা সাধারণ বাণিজ্যিক ট্রেড লাইসেন্স দেখিয়ে অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবসা পরিচালনা করছেন, যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

অভিযানকালে কিছু অসাধু গ্যারেজ মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অপচেষ্টা চালায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অবৈধ মিটার, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও চার্জিং পয়েন্টের সরঞ্জাম জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে কোনো আর্থিক জরিমানা বা সামারি ট্রায়াল না করা হলেও জড়িতদের বিরুদ্ধে নিয়মিত বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে, যার পরবর্তী বিচারিক প্রক্রিয়া আদালতে অনুষ্ঠিত হবে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, রাজধানীজুড়ে সিস্টেম লস কমানো এবং বিদ্যুৎ চুরি রোধে চলমান সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জননিরাপত্তা রক্ষা ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে এ ধরনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগ : ডিপিডিসি অভিযান হাজারীবাগ থানা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

হাজারীবাগে ২০টি অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর হাজারীবাগ এলাকায় অটোরিকশা গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও অনুমোদনহীন ব্যাটারি চার্জিং প্রতিরোধে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), রমনা ট্রাফিক বিভাগ ও হাজারীবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০টি অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকা জানান, জাতীয় বিদ্যুৎ নীতিমালা অনুযায়ী অটোরিকশা বা ব্যাটারিচালিত যানবাহনের চার্জিং স্টেশনের জন্য সুনির্দিষ্ট আলাদা ক্যাটাগরির মিটার ও ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অভিযানে দেখা যায়, গ্যারেজ মালিকরা সাধারণ বাণিজ্যিক ট্রেড লাইসেন্স দেখিয়ে অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবসা পরিচালনা করছেন, যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

অভিযানকালে কিছু অসাধু গ্যারেজ মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অপচেষ্টা চালায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অবৈধ মিটার, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও চার্জিং পয়েন্টের সরঞ্জাম জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে কোনো আর্থিক জরিমানা বা সামারি ট্রায়াল না করা হলেও জড়িতদের বিরুদ্ধে নিয়মিত বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে, যার পরবর্তী বিচারিক প্রক্রিয়া আদালতে অনুষ্ঠিত হবে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, রাজধানীজুড়ে সিস্টেম লস কমানো এবং বিদ্যুৎ চুরি রোধে চলমান সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জননিরাপত্তা রক্ষা ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে এ ধরনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ