ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে: হিজবুল্লাহ

ইসরাইলি হামলায় বিধ্বস্ত লেবানন। ছবি: সংগৃহীত
ফলো করুন

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার পর নিজেদের দেশ ও জনগণকে রক্ষার অধিকার হিজবুল্লাহর আছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত সংগঠনটি।

রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহর এবং পাশের মায়ফাদুন এলাকার আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে।

সংগঠনটি আরও জানায়, ইসরায়েলি ড্রোন ফ্রাউন শহর ও বিনত জবেইল জেলার খোলা এলাকায় হামলা চালায়। একই সঙ্গে তাইবেহ ও হাদ্দাথা এলাকার আবাসিক ভবন লক্ষ্য করেও বিস্ফোরণ ঘটানো হয়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের এসব ঘটনা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংগঠনটির ভাষ্য, মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার তাদের রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে বলা হয়েছিল, যুদ্ধের অবসান সব ফ্রন্টেই কার্যকর হবে। এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।

তবে হিজবুল্লাহর অভিযোগ, সেই সমঝোতার পরও মার্চের শুরু থেকে লেবাননে ইসরায়েল তাদের হামলা আরও জোরদার করেছে।

সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : লেবানন ইসরাইল হিজবুল্লাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে: হিজবুল্লাহ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার পর নিজেদের দেশ ও জনগণকে রক্ষার অধিকার হিজবুল্লাহর আছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত সংগঠনটি।

রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহর এবং পাশের মায়ফাদুন এলাকার আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে।

সংগঠনটি আরও জানায়, ইসরায়েলি ড্রোন ফ্রাউন শহর ও বিনত জবেইল জেলার খোলা এলাকায় হামলা চালায়। একই সঙ্গে তাইবেহ ও হাদ্দাথা এলাকার আবাসিক ভবন লক্ষ্য করেও বিস্ফোরণ ঘটানো হয়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের এসব ঘটনা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংগঠনটির ভাষ্য, মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার তাদের রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে বলা হয়েছিল, যুদ্ধের অবসান সব ফ্রন্টেই কার্যকর হবে। এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।

তবে হিজবুল্লাহর অভিযোগ, সেই সমঝোতার পরও মার্চের শুরু থেকে লেবাননে ইসরায়েল তাদের হামলা আরও জোরদার করেছে।

সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ