ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি
সংগৃহীত ছবি
ফলো করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভের মুখে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমানকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে (বৃহস্পতিবার) চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে ঘটনার সুষ্ঠু বিচার ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকরা। পরে রাত ১১টায় আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে উপাচার্য জানান, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চিহ্নিত দোষীদের তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার করা হবে। পরবর্তীতে সিন্ডিকেট সভা ডেকে ১৫ দিনের মধ্যে স্থায়ী বহিষ্কার ও আইনি চার্জশিট দাখিল করা হবে। এছাড়া অভিযুক্তদের মধ্যে সাবেক শিক্ষার্থীদের সনদ বাতিল ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে থাকা ব্যক্তিদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

প্রশাসনের এসব আশ্বাসের পর আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠন প্রশাসনের সব ধরনের সংবাদ ও অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সংঘটিত হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের দেওয়া তথ্য অনুযায়ী, এ হামলায় ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। ইতোমধ্যেই কেন্দ্রীয় ছাত্রদল শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের তিন নেতাকে পদ থেকে বহিষ্কার এবং আরও ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

ট্যাগ : রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক নির্যাতন রাবি ক্যাম্পাস উত্তেজনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভের মুখে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমানকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে (বৃহস্পতিবার) চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে ঘটনার সুষ্ঠু বিচার ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকরা। পরে রাত ১১টায় আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে উপাচার্য জানান, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চিহ্নিত দোষীদের তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার করা হবে। পরবর্তীতে সিন্ডিকেট সভা ডেকে ১৫ দিনের মধ্যে স্থায়ী বহিষ্কার ও আইনি চার্জশিট দাখিল করা হবে। এছাড়া অভিযুক্তদের মধ্যে সাবেক শিক্ষার্থীদের সনদ বাতিল ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে থাকা ব্যক্তিদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

প্রশাসনের এসব আশ্বাসের পর আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠন প্রশাসনের সব ধরনের সংবাদ ও অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সংঘটিত হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের দেওয়া তথ্য অনুযায়ী, এ হামলায় ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। ইতোমধ্যেই কেন্দ্রীয় ছাত্রদল শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের তিন নেতাকে পদ থেকে বহিষ্কার এবং আরও ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ