ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এশীয় ক্রেতাদের জন্য তেলের দাম ব্যাপক কমাল সৌদি আরব

এশীয় ক্রেতাদের জন্য তেলের দাম ব্যাপক কমাল সৌদি আরব
ফাইল ছবি
ফলো করুন

এশিয়ার ক্রেতাদের জন্য আগামী নভেম্বরের অপরিশোধিত জ্বালানি তেলের সরকারি বিক্রয় মূল্য বড় পরিসরে কমিয়েছে সৌদি আরব। এতে এ অঞ্চলের জন্য সৌদি তেলের দাম প্রায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে একই সময়ে উত্তর-পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্রেতাদের জন্য দাম বাড়ানো হয়েছে।

সোমবার প্রকাশিত সরকারি দরপত্রের তথ্য অনুযায়ী, এশিয়ার বাজারে নভেম্বরের ‘আরব লাইট’ ক্রুড অয়েলের দাম ওমান ও দুবাই ক্রুডের গড় মূল্যের তুলনায় ব্যারেলপ্রতি পাঁচ ডলার পর্যন্ত ছাড়ে নির্ধারণ করা হয়েছে। অক্টোবরের তুলনায় নভেম্বরের জন্য ব্যারেলপ্রতি দাম কমানো হয়েছে তিন ডলার।

রয়টার্সের উপাত্ত অনুযায়ী, নভেম্বরের জন্য দেওয়া এই ছাড় ২০২০ সালের জুনের পর সর্বোচ্চ।

বাজারের পূর্বাভাসের বিপরীতেই সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্সের একটি জরিপে মধ্যপ্রাচ্যের বাজার সূচকের ঊর্ধ্বমুখী অবস্থার কারণে নভেম্বরের জন্য আরব লাইটের দাম ব্যারেলপ্রতি পাঁচ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত দাম বাড়ানোর পরিবর্তে এশিয়ার বাজারে বড় ছাড় দেওয়া হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি অরামকো এশিয়ার জন্য ভারী গ্রেডের অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। ‘আরব মিডিয়াম’ ও ‘আরব হেভি’ ক্রুডের দাম ব্যারেলপ্রতি পাঁচ ডলার কমানো হয়েছে।

শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ ছড়িয়ে পড়ায় সমুদ্রপথে রপ্তানি বাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে এশিয়ায় নিজেদের প্রধান বাজার ধরে রাখতে উদ্যোগ নিয়েছে সৌদি অরামকো।

গত সপ্তাহে ওমান উপকূল থেকে তেলবাহী জাহাজে পণ্য বোঝাইয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা তৈরি এবং অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া পরিবহন ব্যয়ের চাপ সামলাতে এশিয়ার ক্রেতাদের মূল্যছাড় দেওয়ার পরিকল্পনা নেয় কোম্পানিটি।

এশিয়ার তেল শোধনকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তা জানিয়েছেন, অপরিশোধিত তেল পরিবহনে জাহাজ ভাড়া ও ফ্রেইট ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতাদের সেই অতিরিক্ত খরচ সামলাতে সহায়তা করাই এই মূল্যছাড়ের অন্যতম উদ্দেশ্য।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে চীনে ২০ লাখ ব্যারেল ধারণক্ষমতার একটি ভিএলসিসি বা ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ভাড়া নিতে প্রতিদিন প্রায় ১২ লাখ ডলার ব্যয় হচ্ছিল। এক বছর আগে একই ধরনের জাহাজের দৈনিক ভাড়া ছিল প্রায় ৮০ হাজার ডলার।

আরেকটি সূত্র জানিয়েছে, সৌদি তেল পরিবহনে ব্যবহৃত বিকল্প দীর্ঘ রুটের কারণে বেড়ে যাওয়া সময় ও অপেক্ষাজনিত ব্যয়ের চাপ কমাতেও কম দামের সুবিধা কাজে আসবে। বিশেষ করে মিসরের সিদি কেরির বন্দর থেকে সরবরাহে বিলম্বের কারণে অনেক তেলবাহী জাহাজকে বর্তমানে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।

এশিয়ার বাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমানো হলেও উত্তর-পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্রেতাদের জন্য সৌদি আরব অপরিশোধিত তেলের দাম বাড়িয়েছে।

সূত্র: রয়টার্স।

ট্যাগ : সৌদি আরব জ্বালানি তেল সৌদি অরামকো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


এশীয় ক্রেতাদের জন্য তেলের দাম ব্যাপক কমাল সৌদি আরব

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

এশিয়ার ক্রেতাদের জন্য আগামী নভেম্বরের অপরিশোধিত জ্বালানি তেলের সরকারি বিক্রয় মূল্য বড় পরিসরে কমিয়েছে সৌদি আরব। এতে এ অঞ্চলের জন্য সৌদি তেলের দাম প্রায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে একই সময়ে উত্তর-পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্রেতাদের জন্য দাম বাড়ানো হয়েছে।

সোমবার প্রকাশিত সরকারি দরপত্রের তথ্য অনুযায়ী, এশিয়ার বাজারে নভেম্বরের ‘আরব লাইট’ ক্রুড অয়েলের দাম ওমান ও দুবাই ক্রুডের গড় মূল্যের তুলনায় ব্যারেলপ্রতি পাঁচ ডলার পর্যন্ত ছাড়ে নির্ধারণ করা হয়েছে। অক্টোবরের তুলনায় নভেম্বরের জন্য ব্যারেলপ্রতি দাম কমানো হয়েছে তিন ডলার।

রয়টার্সের উপাত্ত অনুযায়ী, নভেম্বরের জন্য দেওয়া এই ছাড় ২০২০ সালের জুনের পর সর্বোচ্চ।

বাজারের পূর্বাভাসের বিপরীতেই সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্সের একটি জরিপে মধ্যপ্রাচ্যের বাজার সূচকের ঊর্ধ্বমুখী অবস্থার কারণে নভেম্বরের জন্য আরব লাইটের দাম ব্যারেলপ্রতি পাঁচ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত দাম বাড়ানোর পরিবর্তে এশিয়ার বাজারে বড় ছাড় দেওয়া হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি অরামকো এশিয়ার জন্য ভারী গ্রেডের অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। ‘আরব মিডিয়াম’ ও ‘আরব হেভি’ ক্রুডের দাম ব্যারেলপ্রতি পাঁচ ডলার কমানো হয়েছে।

শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ ছড়িয়ে পড়ায় সমুদ্রপথে রপ্তানি বাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে এশিয়ায় নিজেদের প্রধান বাজার ধরে রাখতে উদ্যোগ নিয়েছে সৌদি অরামকো।

গত সপ্তাহে ওমান উপকূল থেকে তেলবাহী জাহাজে পণ্য বোঝাইয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা তৈরি এবং অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া পরিবহন ব্যয়ের চাপ সামলাতে এশিয়ার ক্রেতাদের মূল্যছাড় দেওয়ার পরিকল্পনা নেয় কোম্পানিটি।

এশিয়ার তেল শোধনকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তা জানিয়েছেন, অপরিশোধিত তেল পরিবহনে জাহাজ ভাড়া ও ফ্রেইট ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতাদের সেই অতিরিক্ত খরচ সামলাতে সহায়তা করাই এই মূল্যছাড়ের অন্যতম উদ্দেশ্য।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে চীনে ২০ লাখ ব্যারেল ধারণক্ষমতার একটি ভিএলসিসি বা ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ভাড়া নিতে প্রতিদিন প্রায় ১২ লাখ ডলার ব্যয় হচ্ছিল। এক বছর আগে একই ধরনের জাহাজের দৈনিক ভাড়া ছিল প্রায় ৮০ হাজার ডলার।

আরেকটি সূত্র জানিয়েছে, সৌদি তেল পরিবহনে ব্যবহৃত বিকল্প দীর্ঘ রুটের কারণে বেড়ে যাওয়া সময় ও অপেক্ষাজনিত ব্যয়ের চাপ কমাতেও কম দামের সুবিধা কাজে আসবে। বিশেষ করে মিসরের সিদি কেরির বন্দর থেকে সরবরাহে বিলম্বের কারণে অনেক তেলবাহী জাহাজকে বর্তমানে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।

এশিয়ার বাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমানো হলেও উত্তর-পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্রেতাদের জন্য সৌদি আরব অপরিশোধিত তেলের দাম বাড়িয়েছে।

সূত্র: রয়টার্স।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ