ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইলিশের বাজারে আগুন

ইলিশের বাজারে আগুন
সংগৃহীত ছবি
ফলো করুন

মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ হচ্ছে। নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ মুহূর্তে ইলিশ কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটসহ সদর উপজেলার বিভিন্ন মাছঘাটে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। তবে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে দাম। দুই সপ্তাহ আগেও এক কেজি ওজনের ইলিশ যেখানে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়।

সোমবার (৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মাছঘাট এবং হরিণা ফেরিঘাটসংলগ্ন ইলিশের আড়ত ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বহরিয়া মাছঘাটে গিয়ে দেখা যায়, কিছুক্ষণ পরপর জেলেরা নদী থেকে ধরা ইলিশ নিয়ে ঘাটে আসছেন। তবে সেখানে পাওয়া মাছের সর্বোচ্চ ওজন প্রায় ৫০০ গ্রাম। ঘাটে আনার পর হাঁকডাকের মধ্যেই দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে ইলিশ। ছোট আকারের ইলিশ প্রতি হালি ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রায় ৫০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি হালির দাম হাঁকা হচ্ছে ২ হাজার টাকা।

বহরিয়া এলাকার জেলে হান্নান গাজী বলেন, মৌসুমের শেষ দিকে এসে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে আগস্ট মাসে মাছের পরিমাণ ছিল খুবই কম। বর্তমানে জেলেরা যে পরিমাণ ইলিশ পাচ্ছেন, তা দিয়ে কোনো রকমে মাছ ধরার খরচ তুলতে পারছেন।

একই ঘাটের আড়তদার মো. ইদ্রিস আলী জানান, মৌসুমের শেষ সময়ে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। চাঁদপুরের ইলিশের সুনাম থাকায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এখানে মাছ কিনতে আসেন। ফলে সরবরাহ কম থাকায় বাজারে চাহিদার চাপও বেশি।

হানারচর ইউনিয়নের জেলে নজরুল ইসলাম বলেন, তাঁদের একটি নৌকায় ১০ জন কাজ করেন। রাতে নদীতে মাছ ধরতে নেমে সকালে ঘাটে ফিরেছেন তাঁরা। এবার যে পরিমাণ ইলিশ পেয়েছেন, তাতে মাছ ধরার খরচ উঠে এসেছে। তবে জালে ময়লা-আবর্জনা আটকে যাওয়ায় সেদিন আর নদীতে নামতে পারবেন না বলে জানান তিনি। নিষেধাজ্ঞা শুরুর আগে হয়তো আরও এক-দুই দিন মাছ ধরার সুযোগ পাবেন বলেও আশা করছেন এই জেলে।

হরিণা মাছঘাটের পাইকারি বিক্রেতা মো. জাহাঙ্গীর ছৈয়াল বলেন, গত দুই সপ্তাহ ধরে এ ঘাটে প্রতিদিন গড়ে প্রায় ২০০ মণ ইলিশের সরবরাহ ছিল। তবে কয়েক দিন ধরে সরবরাহ কিছুটা কমেছে। অন্যদিকে দূরদূরান্ত থেকে ক্রেতারা মাছ কিনতে এলেও তাঁদের চাহিদা পুরোপুরি পূরণ করা যাচ্ছে না। গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে একই মাছের দাম পড়ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। ছোট আকারের ইলিশের প্রতি হালির দাম ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

হরিণা মাছঘাটের প্রবীণ বিক্রেতা সিরাজুল ইসলাম সৈয়াল বলেন, এ ঘাটে পদ্মা-মেঘনা নদী থেকে জেলেরা সরাসরি ইলিশ ধরে নিয়ে আসেন। অনেক সময় বরফ দেওয়ার আগেই ক্রেতারা মাছ কিনে নেন। তাঁর দাবি, সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কেনার সুযোগ থাকায় এখানে প্রতারণার আশঙ্কা কম। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ঘাটের আড়তগুলোতে ইলিশ কেনাবেচা চলে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার বলেন, আগের সপ্তাহে কিছুটা বেশি ইলিশ পাওয়া গেলেও চলতি সপ্তাহে সরবরাহ কমেছে। নিষেধাজ্ঞার আগে কম দামে ইলিশ কেনার আশায় অনেকে ঘাটে এসে ফিরে যাচ্ছেন। কিন্তু চাহিদার তুলনায় মাছ কম থাকায় দাম কমছে না। তাঁর মতে, বাজারে ইলিশের সরবরাহ বাড়লে দামও কমে আসবে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, মৌসুমের শেষ দিকে এবার ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। হাজার হাজার জেলে নদীতে মাছ ধরছেন এবং তাঁরা কমবেশি ইলিশ পাচ্ছেন। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, এ বছর ধরা পড়া ইলিশের গড় আকার তুলনামূলকভাবে বড়।

এই কর্মকর্তা আরও বলেন, সামনে ২২ দিনের প্রজনন মৌসুম সফলভাবে সম্পন্ন হলে তার সুফল জেলেরাই পাবেন। মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে ইতোমধ্যে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে মৎস্য বিভাগ।

মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখা হলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। তবে নিষেধাজ্ঞা শুরুর আগমুহূর্তে সরবরাহ ও চাহিদার ব্যবধানের কারণে চাঁদপুরের বাজারে ইলিশের দাম বাড়তি রয়েছে।

ট্যাগ : মা ইলিশ চাঁদপুরের ইলিশ ইলিশের বাজারদর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২১
  • ২১ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


ইলিশের বাজারে আগুন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ হচ্ছে। নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ মুহূর্তে ইলিশ কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটসহ সদর উপজেলার বিভিন্ন মাছঘাটে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। তবে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে দাম। দুই সপ্তাহ আগেও এক কেজি ওজনের ইলিশ যেখানে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়।

সোমবার (৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মাছঘাট এবং হরিণা ফেরিঘাটসংলগ্ন ইলিশের আড়ত ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বহরিয়া মাছঘাটে গিয়ে দেখা যায়, কিছুক্ষণ পরপর জেলেরা নদী থেকে ধরা ইলিশ নিয়ে ঘাটে আসছেন। তবে সেখানে পাওয়া মাছের সর্বোচ্চ ওজন প্রায় ৫০০ গ্রাম। ঘাটে আনার পর হাঁকডাকের মধ্যেই দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে ইলিশ। ছোট আকারের ইলিশ প্রতি হালি ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রায় ৫০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি হালির দাম হাঁকা হচ্ছে ২ হাজার টাকা।

বহরিয়া এলাকার জেলে হান্নান গাজী বলেন, মৌসুমের শেষ দিকে এসে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে আগস্ট মাসে মাছের পরিমাণ ছিল খুবই কম। বর্তমানে জেলেরা যে পরিমাণ ইলিশ পাচ্ছেন, তা দিয়ে কোনো রকমে মাছ ধরার খরচ তুলতে পারছেন।

একই ঘাটের আড়তদার মো. ইদ্রিস আলী জানান, মৌসুমের শেষ সময়ে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। চাঁদপুরের ইলিশের সুনাম থাকায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এখানে মাছ কিনতে আসেন। ফলে সরবরাহ কম থাকায় বাজারে চাহিদার চাপও বেশি।

হানারচর ইউনিয়নের জেলে নজরুল ইসলাম বলেন, তাঁদের একটি নৌকায় ১০ জন কাজ করেন। রাতে নদীতে মাছ ধরতে নেমে সকালে ঘাটে ফিরেছেন তাঁরা। এবার যে পরিমাণ ইলিশ পেয়েছেন, তাতে মাছ ধরার খরচ উঠে এসেছে। তবে জালে ময়লা-আবর্জনা আটকে যাওয়ায় সেদিন আর নদীতে নামতে পারবেন না বলে জানান তিনি। নিষেধাজ্ঞা শুরুর আগে হয়তো আরও এক-দুই দিন মাছ ধরার সুযোগ পাবেন বলেও আশা করছেন এই জেলে।

হরিণা মাছঘাটের পাইকারি বিক্রেতা মো. জাহাঙ্গীর ছৈয়াল বলেন, গত দুই সপ্তাহ ধরে এ ঘাটে প্রতিদিন গড়ে প্রায় ২০০ মণ ইলিশের সরবরাহ ছিল। তবে কয়েক দিন ধরে সরবরাহ কিছুটা কমেছে। অন্যদিকে দূরদূরান্ত থেকে ক্রেতারা মাছ কিনতে এলেও তাঁদের চাহিদা পুরোপুরি পূরণ করা যাচ্ছে না। গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে একই মাছের দাম পড়ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। ছোট আকারের ইলিশের প্রতি হালির দাম ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

হরিণা মাছঘাটের প্রবীণ বিক্রেতা সিরাজুল ইসলাম সৈয়াল বলেন, এ ঘাটে পদ্মা-মেঘনা নদী থেকে জেলেরা সরাসরি ইলিশ ধরে নিয়ে আসেন। অনেক সময় বরফ দেওয়ার আগেই ক্রেতারা মাছ কিনে নেন। তাঁর দাবি, সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কেনার সুযোগ থাকায় এখানে প্রতারণার আশঙ্কা কম। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ঘাটের আড়তগুলোতে ইলিশ কেনাবেচা চলে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার বলেন, আগের সপ্তাহে কিছুটা বেশি ইলিশ পাওয়া গেলেও চলতি সপ্তাহে সরবরাহ কমেছে। নিষেধাজ্ঞার আগে কম দামে ইলিশ কেনার আশায় অনেকে ঘাটে এসে ফিরে যাচ্ছেন। কিন্তু চাহিদার তুলনায় মাছ কম থাকায় দাম কমছে না। তাঁর মতে, বাজারে ইলিশের সরবরাহ বাড়লে দামও কমে আসবে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, মৌসুমের শেষ দিকে এবার ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। হাজার হাজার জেলে নদীতে মাছ ধরছেন এবং তাঁরা কমবেশি ইলিশ পাচ্ছেন। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, এ বছর ধরা পড়া ইলিশের গড় আকার তুলনামূলকভাবে বড়।

এই কর্মকর্তা আরও বলেন, সামনে ২২ দিনের প্রজনন মৌসুম সফলভাবে সম্পন্ন হলে তার সুফল জেলেরাই পাবেন। মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে ইতোমধ্যে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে মৎস্য বিভাগ।

মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখা হলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। তবে নিষেধাজ্ঞা শুরুর আগমুহূর্তে সরবরাহ ও চাহিদার ব্যবধানের কারণে চাঁদপুরের বাজারে ইলিশের দাম বাড়তি রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ