ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি, ক্যালিফোর্নিয়ায় চীনা এজেন্ট গ্রেফতার

ছবি: সংগৃহীত
ফলো করুন

চীনের হয়ে যুক্তরাষ্ট্রে নিবন্ধন না করে এজেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলে ও তার পরিবারের ওপর নজরদারি চালানোর অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

গ্রেফতার হওয়া ওই নারীর নাম ওয়ানইং ‘হিদার’ ঝাং। ৩৪ বছর বয়সী ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভাইনের বাসিন্দা। রোববার (৪ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়। সোমবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে তার প্রাথমিক শুনানি হওয়ার কথা রয়েছে।

মার্কিন ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালে ঝাং সিয়াটলে গিয়ে তাইওয়ান সরকারের এক শীর্ষ কর্মকর্তার ঘনিষ্ঠ এক আত্মীয়ের ওপর নজরদারি চালিয়েছিলেন। চীনা কর্মকর্তাদের নির্দেশে ওই ব্যক্তির পরিচয় ও অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ছবি তোলার কাজ করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এফবিআই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছে, নজরদারির লক্ষ্য ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলে এবং তার পরিবারের সদস্যরা।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর ঝাং এবং ‘ইন্ডিভিজুয়াল-১’ নামে পরিচিত আরেক ব্যক্তি লাস ভেগাস থেকে সিয়াটলে যান। সেখানে তারা ওই পরিবারের বাড়ির বাইরে একটি ভাড়া করা কালো এসইউভিতে অবস্থান নেন।

প্রতিবেশীর বাড়ির নিরাপত্তা ক্যামেরায় তাদের এই অবস্থান ধরা পড়ে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যরা বাড়িতে পৌঁছানোর পর ঝাং ও তার সহযোগী গাড়ির ভেতর থেকেই মোবাইল ফোন ব্যবহার করে তাদের ছবি ও ভিডিও ধারণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ওই পরিবারের অবস্থান, বাসভবন এবং ব্যবহৃত গাড়ির ছবি ও তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। ভবিষ্যতে চীন ও তাইওয়ানের মধ্যে কোনো সংঘাত তৈরি হলে এসব তথ্য ব্যবহার করে তাইওয়ানের প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি কিংবা তাকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হতে পারে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রথম সহকারী মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি বলেন, ঝাং একজন সহযোগীর সঙ্গে সমন্বয় করে ওই সফর পরিচালনা করেছিলেন এবং নজরদারি কার্যক্রমের সময় নিজেদের কর্মকাণ্ড গোপন রাখতে বিভিন্ন কৌশল ব্যবহার করেছিলেন।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ঝাং বিদেশি সরকারের হয়ে কাজ করলেও বিষয়টি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে জানাননি। দেশটির আইনে নির্দিষ্ট পরিস্থিতিতে বিদেশি সরকারের হয়ে কাজ করা ব্যক্তির নিবন্ধন ও তথ্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই আইনি শর্ত না মানার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র কারেন কুও ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘ট্রান্সন্যাশনাল রিপ্রেশন’ বা সীমান্তের বাইরে থেকে পরিচালিত দমন-পীড়নের একটি উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বেইজিংয়ের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে। বিপরীতে তাইওয়ান নিজেদের একটি স্বশাসিত গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে পরিচালনা করছে।

তাইওয়ানের সার্বভৌমত্ব ও স্বশাসনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে প্রেসিডেন্ট লাই চিং-তে দীর্ঘদিন ধরে চীনের তীব্র সমালোচনার মুখে রয়েছেন। এই প্রেক্ষাপটে তার পরিবারের সদস্যদের ওপর নজরদারির অভিযোগ নতুন করে তাইওয়ান-চীন উত্তেজনা এবং বিদেশে চীনা প্রভাব বিস্তারের অভিযোগকে সামনে এনেছে।

ট্যাগ : চীন তাইওয়ান এফবিআই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি, ক্যালিফোর্নিয়ায় চীনা এজেন্ট গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

চীনের হয়ে যুক্তরাষ্ট্রে নিবন্ধন না করে এজেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলে ও তার পরিবারের ওপর নজরদারি চালানোর অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

গ্রেফতার হওয়া ওই নারীর নাম ওয়ানইং ‘হিদার’ ঝাং। ৩৪ বছর বয়সী ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভাইনের বাসিন্দা। রোববার (৪ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়। সোমবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে তার প্রাথমিক শুনানি হওয়ার কথা রয়েছে।

মার্কিন ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালে ঝাং সিয়াটলে গিয়ে তাইওয়ান সরকারের এক শীর্ষ কর্মকর্তার ঘনিষ্ঠ এক আত্মীয়ের ওপর নজরদারি চালিয়েছিলেন। চীনা কর্মকর্তাদের নির্দেশে ওই ব্যক্তির পরিচয় ও অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ছবি তোলার কাজ করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এফবিআই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছে, নজরদারির লক্ষ্য ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলে এবং তার পরিবারের সদস্যরা।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর ঝাং এবং ‘ইন্ডিভিজুয়াল-১’ নামে পরিচিত আরেক ব্যক্তি লাস ভেগাস থেকে সিয়াটলে যান। সেখানে তারা ওই পরিবারের বাড়ির বাইরে একটি ভাড়া করা কালো এসইউভিতে অবস্থান নেন।

প্রতিবেশীর বাড়ির নিরাপত্তা ক্যামেরায় তাদের এই অবস্থান ধরা পড়ে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যরা বাড়িতে পৌঁছানোর পর ঝাং ও তার সহযোগী গাড়ির ভেতর থেকেই মোবাইল ফোন ব্যবহার করে তাদের ছবি ও ভিডিও ধারণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ওই পরিবারের অবস্থান, বাসভবন এবং ব্যবহৃত গাড়ির ছবি ও তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। ভবিষ্যতে চীন ও তাইওয়ানের মধ্যে কোনো সংঘাত তৈরি হলে এসব তথ্য ব্যবহার করে তাইওয়ানের প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি কিংবা তাকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হতে পারে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রথম সহকারী মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি বলেন, ঝাং একজন সহযোগীর সঙ্গে সমন্বয় করে ওই সফর পরিচালনা করেছিলেন এবং নজরদারি কার্যক্রমের সময় নিজেদের কর্মকাণ্ড গোপন রাখতে বিভিন্ন কৌশল ব্যবহার করেছিলেন।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ঝাং বিদেশি সরকারের হয়ে কাজ করলেও বিষয়টি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে জানাননি। দেশটির আইনে নির্দিষ্ট পরিস্থিতিতে বিদেশি সরকারের হয়ে কাজ করা ব্যক্তির নিবন্ধন ও তথ্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই আইনি শর্ত না মানার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র কারেন কুও ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘ট্রান্সন্যাশনাল রিপ্রেশন’ বা সীমান্তের বাইরে থেকে পরিচালিত দমন-পীড়নের একটি উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বেইজিংয়ের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে। বিপরীতে তাইওয়ান নিজেদের একটি স্বশাসিত গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে পরিচালনা করছে।

তাইওয়ানের সার্বভৌমত্ব ও স্বশাসনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে প্রেসিডেন্ট লাই চিং-তে দীর্ঘদিন ধরে চীনের তীব্র সমালোচনার মুখে রয়েছেন। এই প্রেক্ষাপটে তার পরিবারের সদস্যদের ওপর নজরদারির অভিযোগ নতুন করে তাইওয়ান-চীন উত্তেজনা এবং বিদেশে চীনা প্রভাব বিস্তারের অভিযোগকে সামনে এনেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ