ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের পথে সেনাপ্রধান

ছবি : সংগৃহীত
ফলো করুন

৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন সেনাপ্রধান।

অস্ট্রেলিয়া সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সেখানে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের দ্বিতীয় পর্যায়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন সেনাপ্রধান। সেখানে তিনি ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।

এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগ : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া সফর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের পথে সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন সেনাপ্রধান।

অস্ট্রেলিয়া সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সেখানে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের দ্বিতীয় পর্যায়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন সেনাপ্রধান। সেখানে তিনি ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।

এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ