ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পেনে আবাসন সংকটে বিস্ফোরণ, রাস্তায় লাখো মানুষ

ছবি : সংগৃহীত
ফলো করুন

স্পেনে তীব্র আবাসন সংকটের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। ভাড়ার দাম কমানো, ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা এবং সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার দাবিতে শনিবার (৩ অক্টোবর) রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের দাবি, শুধু মাদ্রিদেই প্রায় ৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে দেশটির কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। বিক্ষোভকারীরা ‘সাধারণ ধর্মঘট’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে আবাসন সংকটের সমাধান এবং ভাড়া কমানোর দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

বেশির ভাগ সময় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও মাদ্রিদে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড সরিয়ে কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে দেন। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় কয়েকজন বিক্ষোভকারী একটি ভবনের ওপরের অংশে উঠে যান।

এদিকে, প্রায় এক সপ্তাহ ধরে মাদ্রিদের জনপ্রিয় পর্যটন এলাকা পুয়ের্তা দেল সোলে অবস্থান করছেন আবাসন আন্দোলনের কর্মীরা। শনিবার রাতে সেখানে তাদের অবস্থানের সপ্তম রাত ছিল। আয়োজকদের হিসাবে, ওই এলাকায় প্রায় ২ হাজার মানুষ অবস্থান করছিলেন।

আবাসন আন্দোলনের সমন্বয় করছে টেন্যান্টস ইউনিয়ন। সংগঠনটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ভাড়া ৫০ শতাংশ কমানো, অনির্দিষ্ট মেয়াদের ভাড়াচুক্তি চালু করা এবং বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাড়ি অধিগ্রহণ করা।

টেন্যান্টস ইউনিয়নের মুখপাত্র ভ্যালেরিয়া রাকু বলেন, সাধারণ মানুষ যে পরিবর্তন চায় এবং রাজনৈতিক দলগুলো সংসদে যে সিদ্ধান্ত নেয়, তার মধ্যে বড় ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে।

মাদ্রিদের পাশাপাশি ভ্যালেন্সিয়া, বার্সেলোনা, সান সেবাস্তিয়ান, কাদিজ, লাস পালমাস দে গ্রান কানারিয়াসহ স্পেনের আরও কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীরা একটি আবাসন বিনিয়োগ সম্মেলনের দিকে মিছিল নিয়ে যান। সেখানে পুলিশি বাধা অতিক্রমের চেষ্টা এবং কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আবাসন সংকট নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই শুক্রবার স্পেনের পার্লামেন্টে সরকারের দুটি আবাসনবিষয়ক প্রস্তাবও প্রত্যাখ্যাত হয়েছে। ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদার করার লক্ষ্যেই প্রস্তাব দুটি আনা হয়েছিল।

প্রথম প্রস্তাবটি ১৭২ ভোটের বিপরীতে ১৭৮ ভোটে এবং দ্বিতীয়টি ১৬৬ ভোটের বিপরীতে ১৮৪ ভোটে প্রত্যাখ্যাত হয়। বিরোধী পিপলস পার্টি (পিপি), ভক্স ও ইউপিএন প্রস্তাব দুটির বিপক্ষে ভোট দেয়। আর জুনৎস ভোটদানে বিরত থাকে।

পার্লামেন্টে প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে। তিনি আগাম নির্বাচন দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিরোধী দলগুলোও নতুন নির্বাচনের দাবি তুলেছে।

তবে জুনৎস সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। দলটির নেতারা সরকারের প্রস্তাবগুলোকে দুর্বলভাবে তৈরি আইন হিসেবে সমালোচনা করেছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জুনৎসের দেওয়া প্রস্তাবগুলো ইতোমধ্যে খসড়ায় যুক্ত করা হয়েছে।

আবাসনমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইয়োলান্ডা দিয়াজ চলমান বিক্ষোভ ও উচ্ছেদের জন্য বিরোধী নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো, ভক্স নেতা সান্তিয়াগো আবাসকাল এবং জুনৎস নেত্রী মিরিয়াম নোগেরাসকে দায়ী করেছেন। তবে ফেইহো সরকারের সমালোচনা করে আবাসন সংকট মোকাবিলায় বাজেটসংক্রান্ত সমাধানের দাবি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে স্পেনে আবাসন সংকট ঘিরে যে আন্দোলন জোরালো হয়েছে, তার অন্যতম আলোচিত ঘটনা ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে নিজ বাসা থেকে উচ্ছেদ। প্রায় ৭০ বছর ধরে তিনি ওই বাড়িতে বসবাস করছিলেন। তাকে স্ট্রেচারে করে বাড়ি থেকে বের করে নেওয়ার ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

আবাসন অধিকারকর্মীদের দাবি, একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাড়িটি কিনে নেওয়ার পর মারিকারমেনের ভাড়া ২৭৫ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে নতুন মালিকপক্ষ তাকে তুলনামূলক কম ভাড়ায় আবার ওই বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে সম্মত হয়।

টেন্যান্টস ইউনিয়ন জানিয়েছে, আবাসন সংকট সমাধানে তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে। পাশাপাশি সাধারণ ধর্মঘটের ডাক দেওয়ার বিষয়েও সংগঠনগুলোর মধ্যে আলোচনা চলছে।

ট্যাগ : স্পেন মাদ্রিদ আবাসন সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

স্পেনে আবাসন সংকটে বিস্ফোরণ, রাস্তায় লাখো মানুষ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

স্পেনে তীব্র আবাসন সংকটের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। ভাড়ার দাম কমানো, ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা এবং সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার দাবিতে শনিবার (৩ অক্টোবর) রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের দাবি, শুধু মাদ্রিদেই প্রায় ৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে দেশটির কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। বিক্ষোভকারীরা ‘সাধারণ ধর্মঘট’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে আবাসন সংকটের সমাধান এবং ভাড়া কমানোর দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

বেশির ভাগ সময় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও মাদ্রিদে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড সরিয়ে কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে দেন। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় কয়েকজন বিক্ষোভকারী একটি ভবনের ওপরের অংশে উঠে যান।

এদিকে, প্রায় এক সপ্তাহ ধরে মাদ্রিদের জনপ্রিয় পর্যটন এলাকা পুয়ের্তা দেল সোলে অবস্থান করছেন আবাসন আন্দোলনের কর্মীরা। শনিবার রাতে সেখানে তাদের অবস্থানের সপ্তম রাত ছিল। আয়োজকদের হিসাবে, ওই এলাকায় প্রায় ২ হাজার মানুষ অবস্থান করছিলেন।

আবাসন আন্দোলনের সমন্বয় করছে টেন্যান্টস ইউনিয়ন। সংগঠনটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ভাড়া ৫০ শতাংশ কমানো, অনির্দিষ্ট মেয়াদের ভাড়াচুক্তি চালু করা এবং বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাড়ি অধিগ্রহণ করা।

টেন্যান্টস ইউনিয়নের মুখপাত্র ভ্যালেরিয়া রাকু বলেন, সাধারণ মানুষ যে পরিবর্তন চায় এবং রাজনৈতিক দলগুলো সংসদে যে সিদ্ধান্ত নেয়, তার মধ্যে বড় ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে।

মাদ্রিদের পাশাপাশি ভ্যালেন্সিয়া, বার্সেলোনা, সান সেবাস্তিয়ান, কাদিজ, লাস পালমাস দে গ্রান কানারিয়াসহ স্পেনের আরও কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীরা একটি আবাসন বিনিয়োগ সম্মেলনের দিকে মিছিল নিয়ে যান। সেখানে পুলিশি বাধা অতিক্রমের চেষ্টা এবং কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আবাসন সংকট নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই শুক্রবার স্পেনের পার্লামেন্টে সরকারের দুটি আবাসনবিষয়ক প্রস্তাবও প্রত্যাখ্যাত হয়েছে। ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদার করার লক্ষ্যেই প্রস্তাব দুটি আনা হয়েছিল।

প্রথম প্রস্তাবটি ১৭২ ভোটের বিপরীতে ১৭৮ ভোটে এবং দ্বিতীয়টি ১৬৬ ভোটের বিপরীতে ১৮৪ ভোটে প্রত্যাখ্যাত হয়। বিরোধী পিপলস পার্টি (পিপি), ভক্স ও ইউপিএন প্রস্তাব দুটির বিপক্ষে ভোট দেয়। আর জুনৎস ভোটদানে বিরত থাকে।

পার্লামেন্টে প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে। তিনি আগাম নির্বাচন দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিরোধী দলগুলোও নতুন নির্বাচনের দাবি তুলেছে।

তবে জুনৎস সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। দলটির নেতারা সরকারের প্রস্তাবগুলোকে দুর্বলভাবে তৈরি আইন হিসেবে সমালোচনা করেছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জুনৎসের দেওয়া প্রস্তাবগুলো ইতোমধ্যে খসড়ায় যুক্ত করা হয়েছে।

আবাসনমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইয়োলান্ডা দিয়াজ চলমান বিক্ষোভ ও উচ্ছেদের জন্য বিরোধী নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো, ভক্স নেতা সান্তিয়াগো আবাসকাল এবং জুনৎস নেত্রী মিরিয়াম নোগেরাসকে দায়ী করেছেন। তবে ফেইহো সরকারের সমালোচনা করে আবাসন সংকট মোকাবিলায় বাজেটসংক্রান্ত সমাধানের দাবি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে স্পেনে আবাসন সংকট ঘিরে যে আন্দোলন জোরালো হয়েছে, তার অন্যতম আলোচিত ঘটনা ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে নিজ বাসা থেকে উচ্ছেদ। প্রায় ৭০ বছর ধরে তিনি ওই বাড়িতে বসবাস করছিলেন। তাকে স্ট্রেচারে করে বাড়ি থেকে বের করে নেওয়ার ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

আবাসন অধিকারকর্মীদের দাবি, একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাড়িটি কিনে নেওয়ার পর মারিকারমেনের ভাড়া ২৭৫ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে নতুন মালিকপক্ষ তাকে তুলনামূলক কম ভাড়ায় আবার ওই বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে সম্মত হয়।

টেন্যান্টস ইউনিয়ন জানিয়েছে, আবাসন সংকট সমাধানে তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে। পাশাপাশি সাধারণ ধর্মঘটের ডাক দেওয়ার বিষয়েও সংগঠনগুলোর মধ্যে আলোচনা চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ