ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু এনএস১ কিট দিল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশে ডেঙ্গু রোগী দ্রুত শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তার জন্য পাঁচ লাখ এনএস১ র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারের অর্থায়নে পরিচালিত STRIDES কার্যক্রমের মাধ্যমে এসব কিট সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্রে তৈরি এসব এনএস১ কিট বাংলাদেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিতে রোগ শনাক্তকরণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা করবে।

হস্তান্তরের পর কিটগুলো দ্রুত সারা দেশে বিতরণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, সব কিট প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদা অনুযায়ী দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে সেগুলো পাঠানো হবে।

অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগনির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করে। এ সময় তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম এবং রোগনির্ণয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।

যুক্তরাষ্ট্র মিশনের ভাষ্য অনুযায়ী, এ সহায়তার লক্ষ্য বাংলাদেশ সরকারের ডেঙ্গু শনাক্তকরণ ও রোগী ব্যবস্থাপনার চলমান কার্যক্রমকে আরও শক্তিশালী করা। একই সঙ্গে এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র বাস্তবায়নের অংশ।

ট্যাগ : যুক্তরাষ্ট্র ডেঙ্গু স্বাস্থ্য মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু এনএস১ কিট দিল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশে ডেঙ্গু রোগী দ্রুত শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তার জন্য পাঁচ লাখ এনএস১ র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারের অর্থায়নে পরিচালিত STRIDES কার্যক্রমের মাধ্যমে এসব কিট সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্রে তৈরি এসব এনএস১ কিট বাংলাদেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিতে রোগ শনাক্তকরণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা করবে।

হস্তান্তরের পর কিটগুলো দ্রুত সারা দেশে বিতরণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, সব কিট প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদা অনুযায়ী দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে সেগুলো পাঠানো হবে।

অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগনির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করে। এ সময় তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম এবং রোগনির্ণয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।

যুক্তরাষ্ট্র মিশনের ভাষ্য অনুযায়ী, এ সহায়তার লক্ষ্য বাংলাদেশ সরকারের ডেঙ্গু শনাক্তকরণ ও রোগী ব্যবস্থাপনার চলমান কার্যক্রমকে আরও শক্তিশালী করা। একই সঙ্গে এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র বাস্তবায়নের অংশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ