ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’র আত্মপ্রকাশ

ইসলামী মূল্যবোধ সংরক্ষণে ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন

ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’র আত্মপ্রকাশ
ফলো করুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণের লক্ষ্যে ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ নামে একটি জাতীয় সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত সংগঠনের সভাপতি মুফতী বশিরুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় সচেতন উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। সমাজে শান্তি প্রতিষ্ঠা, নৈতিক অবক্ষয় রোধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠনে ইসলামী আইনের সঠিক অনুসরণের শিক্ষা ছড়িয়ে দেওয়া জরুরি।

তিনি বলেন, ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশ, জাতি ও ইসলামের সুরক্ষায় রাজপথ ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে সোচ্চার থাকবে।

সভায় আগামী ১৫ অক্টোবর রাজধানী ঢাকায় ‘দুর্নীতি প্রতিরোধে ইসলামী আইনের ভূমিকা ও অপরিহার্যতা’ শীর্ষক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ওই সেমিনারের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এতে দেশের উলামায়ে কেরাম, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও ইসলামিক স্কলারদের উপস্থিতিতে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সভায় নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মুফতী বশিরুল্লাহ, নির্বাহী সভাপতি হিসেবে মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এবং মহাসচিব হিসেবে মাওলানা আব্দুল্লাহ কাইয়ুম কাসেমীকে দায়িত্ব দেওয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহ-সভাপতি মুফতী মাহফুজুর রহমান, মাওলানা আলী আজম, মাওলানা আনোওয়ারুল হক, মুফতী সালাহ উদ্দীন, মুফতী ইয়াকুব উসমানী, মুফতী মাহমুদুর রহমান, মাওলানা ওয়াজেদ আলী ও মুফতী ইউনুস আহমাদ।

যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ফয়সাল মাহমুদ হাবিবী, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা হেদায়াতুল্লাহ ফয়জী, মাওলানা রাসেদ বিন নূর, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান, মুফতী হামিদুল হক, মাওলানা যোবায়ের আহমাদ, মুফতী শামসুদ্দীন বড়াইলী, মুফতী আল আমীন ফয়জী, মুফতী বাকী বিল্লাহ ও মাওলানা আল আমীন মামুন।

সাংগঠনিক সম্পাদক মাওলানা আফসার মাহমুদ। সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী আহসান শরীফ, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম ও মাওলানা সানাউল্লাহ।

অর্থ সম্পাদক মুফতী যোবায়ের রশীদ এবং সহকারী অর্থ সম্পাদক মুফতী শরিফুল ইসলাম। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল্লাহ রায়হান। সহকারী প্রচার সম্পাদক মাওলানা মানসুর আহমাদ, মুফতী আম্মার মানসূর ও মুফতী ফারহান নাজিম।

দপ্তর সম্পাদক মুফতী আসজাদ আঞ্জুম এবং সহকারী দপ্তর সম্পাদক মাওলানা নাইমুল ইসলাম সাজ্জাদ। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ জাবেদ পারভেজ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা বেলাল আহমাদ।

সমাজ কল্যাণ ও ত্রাণ সম্পাদক মুফতী যুবায়ের ভৈরবী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আমীর জিহাদী এবং সহকারী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ উদ্দীন। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোহাম্মাদুল্লাহ এবং সহকারী সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ ও মাওলানা লাবিব আবরার।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাওলানা রাকিব ও মাওলানা ফয়জুল্লাহ আজমী।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’র আত্মপ্রকাশ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ