ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, সামনে যত চ্যালেঞ্জ

ছবি : সংগৃহীত
ফলো করুন

মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন ফাতিমা জাহরা এল মানসুরি। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তাঁর দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি আসন পাওয়ার পর রাজা ষষ্ঠ মোহাম্মদ তাঁকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এর মধ্য দিয়ে এল মানসুরি আরব বিশ্বের কোনো সরকারের নেতৃত্ব দেওয়া দ্বিতীয় নারী হলেন। এর আগে তিউনিসিয়ার নাজলা বাউদেন এই দায়িত্ব পালন করেছেন। ৫০ বছর বয়সী এল মানসুরি মরক্কোর রাজনীতিতে পরিচিত মুখ। তিনি বহু বছর মরক্কোর গুরুত্বপূর্ণ শহর মারাকেশের মেয়র ছিলেন এবং ২০০৯ সালে শহরটির প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নেন। ২০২১ সালের নির্বাচনের পর তিনি আবারও মেয়র হন।

এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী আজিজ আখানুশের সরকারে জাতীয় ভূখণ্ড পরিকল্পনা, নগর পরিকল্পনা, আবাসন ও নগরনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে তিনি পিএএম-এর নেতৃত্ব জোটের সমন্বয়কারী হিসেবেও কাজ করছেন।

এবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এল মানসুরির পাশাপাশি ছিলেন একই দলের গুরুত্বপূর্ণ নেতা ও মরক্কোর ফুটবল প্রধান ফৌজি লেকজা। শেষ পর্যন্ত রাজা ষষ্ঠ মোহাম্মদ এল মানসুরিকেই বেছে নেন। নির্বাচনের ফল ঘোষণার পর এল মানসুরি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেছে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত রাজার হাতে।

মরক্কোর সংবিধান অনুযায়ী, পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের মধ্য থেকেই রাজা সরকারপ্রধান নিয়োগ করেন। তবে এবার বিষয়টি আগের মতো সরল ছিল না। কারণ পিএএম-এর কোনো একক মহাসচিব নেই। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে দলটি সম্মিলিত নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক নিয়োগের আগে এক সংবাদ সম্মেলনে এল মানসুরিকে প্রশ্ন করা হয়, রাজা যেসব মুসলিম ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন, সেখানে নারী প্রধানমন্ত্রী হিসেবে তার উপস্থিতির জন্য রাষ্ট্রকে কোনো পরিবর্তন করতে হবে কি না।

এর মধ্যে শুক্রবারের নামাজ ও ঈদের নামাজও রয়েছে, যেখানে পুরুষ ও নারীরা আলাদা জায়গায় নামাজ পড়েন। এল মানসুরি সরাসরি প্রশ্নটির উত্তর দেননি। বরং তিনি রাজা ষষ্ঠ মোহাম্মদকে মরক্কোতে নারীদের সবচেয়ে বড় সমর্থক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মহামান্যই প্রজ্ঞার ধারক। যদি আমাকে সরকারপ্রধানের দায়িত্ব দেওয়া হয়, তাহলে এটি হবে আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়।’

এল মানসুরি পেশায় আইনজীবী। রাজধানী রাবাতের মোহাম্মদ পঞ্চম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর তিনি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেন। সেখানে তিনি ব্যবসায়িক ও করপোরেট আইনে বিশেষায়িত হন। ২০০৮ সালে পিএএম প্রতিষ্ঠার পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। পরের বছরই, ২০০৯ সালে, তিনি মারাকেশের প্রথম নারী মেয়র হন। রাজনীতিতে তাঁর উত্থান দ্রুত হলেও নারীর অধিকার ও নারী-পুরুষের বৈষম্য নিয়ে তিনি খুব বেশি প্রকাশ্যে কথা বলেননি। মরক্কোতে অবশ্য এসব বিষয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। এর মধ্যে বহুবিবাহ নিষিদ্ধ করা এবং পুরুষ-নারীর উত্তরাধিকার অধিকার সমান করার প্রশ্নও রয়েছে।

এল মানসুরি নিজেকে ‘আয়রন উইম্যান’ হিসেবে পরিচয় দিতে নারাজ। ২০২১ সালে পিএএম-এর একটি সাময়িকীকে তিনি বলেছিলেন, ‘আমি আয়রন উইম্যান নারী নই, লোহার নারীও নই। আমি একজন স্বাধীন কর্মী।’

নির্বাচনে পিএএম ৯৭টি আসন পেয়েছে। কিন্তু ৩৯৫ সদস্যের পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৯৮টি আসন। ফলে এককভাবে সরকার গঠন করতে পারবে না দলটি। তাদের জোটসঙ্গী খুঁজতে হবে। তবে কার সঙ্গে জোট করবে, তা এখনো পরিষ্কার নয়। আগের সরকারের নেতৃত্ব দেওয়া ন্যাশনাল র‍্যালি অব ইন্ডিপেনডেন্টসের সঙ্গে পিএএম-এর সম্পর্কও এখন খারাপ। আগের সরকারে পিএএম ছিল ন্যাশনাল র‍্যালির নেতৃত্বাধীন জোটের একটি ছোট শরিক দল।

অন্যদিকে ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) এবার বড় আকারে ঘুরে দাঁড়িয়েছে। দলটি ৫৪টি আসন পেয়েছে, যেখানে আগের নির্বাচনে তাদের আসন ছিল মাত্র ১৩টি। সাবেক প্রধানমন্ত্রী ও দলের নেতা আবদেলিলাহ বেনকিরানের ফিরে আসা পিজেডির-এর এই সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তবে নির্বাচনের পর বেনকিরান জানিয়েছেন, তার দল বিরোধী দল হিসেবেই থাকবে এবং পিএএম-এর সঙ্গে জোটে যাবে না। ফলে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এল মানসুরির সামনে এখন সবচেয়ে বড় রাজনৈতিক কাজ হলো প্রয়োজনীয় পার্লামেন্টীয় সমর্থন জোগাড় করে নতুন সরকার গঠন করা।

ট্যাগ : মরক্কো বিশ্ব ফাতিমা জাহরা এল মানসুরি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, সামনে যত চ্যালেঞ্জ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ