ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ৩৭৯

ছবি : সংগৃহীত
ফলো করুন

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ কিশোরকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সন্দেহভাজন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গ্যাং কালচার দমনে জেলার সর্বত্র সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের তদারকিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ একযোগে অভিযান চালায়।

নগরীর মাদক স্পট, বিভিন্ন আড্ডাস্থলসহ বিতর্কিত এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকায় কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযানে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশের অভিযানে মোট ৩৭৯ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোনো অপরাধে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গতরাতের অভিযানে পুলিশ সুপার সরাসরি অংশগ্রহণ করেছেন। গ্যাং কালচারে জড়িত থাকার সন্দেহে ৩৭৯ কিশোরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উঠতি বয়সি কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ কিশোর যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় কিশোর গ্যাং ও গ্যাং কালচার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : কুমিল্লা কিশোর গ্যাং পুলিশ অভিযান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ৩৭৯

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ কিশোরকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সন্দেহভাজন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গ্যাং কালচার দমনে জেলার সর্বত্র সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের তদারকিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ একযোগে অভিযান চালায়।

নগরীর মাদক স্পট, বিভিন্ন আড্ডাস্থলসহ বিতর্কিত এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকায় কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযানে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশের অভিযানে মোট ৩৭৯ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোনো অপরাধে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গতরাতের অভিযানে পুলিশ সুপার সরাসরি অংশগ্রহণ করেছেন। গ্যাং কালচারে জড়িত থাকার সন্দেহে ৩৭৯ কিশোরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উঠতি বয়সি কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ কিশোর যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় কিশোর গ্যাং ও গ্যাং কালচার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ