ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্প্রতি এক বিবৃতিতে তিনি এ বার্তা দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই মোজতবা খামেনির প্রথম প্রকাশ্য বার্তা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘বীর যোদ্ধাদের মার খেয়ে মার্কিন বাহিনী এখন আর আরব সাগরের বাইরে আসার সাহস পাচ্ছে না।’ তিনি আরও বলেন, খুব দ্রুত আরব সাগরও মার্কিন বাহিনীর উপস্থিতি থেকে সম্পূর্ণ মুক্ত হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত মার্চে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন। তবে ওই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে কাতার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ইরান সাত দফা শান্তি প্রস্তাব দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দিতে তেহরান রাজি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওই প্রস্তাব নাকচ করে দিলেও চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হতে পারে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে।

সূত্র: ডেইলি মেইল

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্প্রতি এক বিবৃতিতে তিনি এ বার্তা দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই মোজতবা খামেনির প্রথম প্রকাশ্য বার্তা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘বীর যোদ্ধাদের মার খেয়ে মার্কিন বাহিনী এখন আর আরব সাগরের বাইরে আসার সাহস পাচ্ছে না।’ তিনি আরও বলেন, খুব দ্রুত আরব সাগরও মার্কিন বাহিনীর উপস্থিতি থেকে সম্পূর্ণ মুক্ত হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত মার্চে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন। তবে ওই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে কাতার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ইরান সাত দফা শান্তি প্রস্তাব দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দিতে তেহরান রাজি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওই প্রস্তাব নাকচ করে দিলেও চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হতে পারে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে।

সূত্র: ডেইলি মেইল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ