ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার প্রবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শওকত হোসেন (৪৪) নামে চট্টগ্রামের লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে জেদ্দা থেকে মদিনা যাওয়ার পথে মদিনা রোডে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শওকত হোসেন লোহাগাড়া উপজেলার রশিদের পাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবদুল মতলবের ছেলে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক আত্মীয়ের কাছ থেকে শওকতের মৃত্যুর খবর পায় তার পরিবার। নিহতের ছেলে মোহাম্মদ সানিম জানান, জেদ্দা থেকে মদিনার উদ্দেশে যাওয়ার সময় শওকতের গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এতে গুরুতর দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার বাবা মারা যান।

পরিবারের সদস্যরা জানান, গত বছরের ৩১ ডিসেম্বর জীবিকার উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমান শওকত হোসেন। সেখানে তিনি কর্মরত ছিলেন। রোববার রাতে জেদ্দা থেকে মদিনায় যাওয়ার সময় মদিনা রোডে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

শওকতের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে লোহাগাড়ার রশিদের পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে এসে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন।

লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন শওকত। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

ট্যাগ : সৌদি আরব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

প্রবাস

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার প্রবাসীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শওকত হোসেন (৪৪) নামে চট্টগ্রামের লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে জেদ্দা থেকে মদিনা যাওয়ার পথে মদিনা রোডে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শওকত হোসেন লোহাগাড়া উপজেলার রশিদের পাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবদুল মতলবের ছেলে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক আত্মীয়ের কাছ থেকে শওকতের মৃত্যুর খবর পায় তার পরিবার। নিহতের ছেলে মোহাম্মদ সানিম জানান, জেদ্দা থেকে মদিনার উদ্দেশে যাওয়ার সময় শওকতের গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এতে গুরুতর দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার বাবা মারা যান।

পরিবারের সদস্যরা জানান, গত বছরের ৩১ ডিসেম্বর জীবিকার উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমান শওকত হোসেন। সেখানে তিনি কর্মরত ছিলেন। রোববার রাতে জেদ্দা থেকে মদিনায় যাওয়ার সময় মদিনা রোডে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

শওকতের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে লোহাগাড়ার রশিদের পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে এসে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন।

লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন শওকত। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ