ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত
ফাইল ছবি
ফলো করুন

টানা জ্বরে ভুগে ২০তম এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। জাপানের নাগোয়ায় দলের সঙ্গে পৌঁছানোর পর থেকেই অসুস্থ ছিলেন তিনি।

শারীরিক পরীক্ষায় তার শরীরে সংক্রমণের উপস্থিতি ধরা পড়ায় শান্তকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, জাপানে পৌঁছানোর পর থেকেই জ্বরে ভুগছেন শান্ত। চার দিন পার হলেও তার জ্বর পুরোপুরি কমেনি। মূলত লো-গ্রেড ফিভারে ভুগছেন তিনি।

জাপানে বেশ কয়েকটি পরীক্ষা করানোর পর তার শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

টানা জ্বরের কারণে শান্ত শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। দলের ফিজিওর ভাষ্য অনুযায়ী, এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট চলাকালে পুরোপুরি সুস্থ হয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। এ কারণে উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত বিশ্রামের জন্য তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বছরের বেশি সময় পর এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন শান্ত। গত বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সংস্করণে সর্বশেষ খেলেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর জাতীয় দলের সংক্ষিপ্ত সংস্করণে ফেরার সুযোগ পেলেও অসুস্থতার কারণে এবার মাঠে নামা হচ্ছে না তার।

এদিকে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশের সামনে এখন কোয়ার্টার ফাইনালের লড়াই। মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জাপানের নিশিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট এশিয়ান গেমস ২০২৬ নাজমুল হোসেন শান্ত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টানা জ্বরে ভুগে ২০তম এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। জাপানের নাগোয়ায় দলের সঙ্গে পৌঁছানোর পর থেকেই অসুস্থ ছিলেন তিনি।

শারীরিক পরীক্ষায় তার শরীরে সংক্রমণের উপস্থিতি ধরা পড়ায় শান্তকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, জাপানে পৌঁছানোর পর থেকেই জ্বরে ভুগছেন শান্ত। চার দিন পার হলেও তার জ্বর পুরোপুরি কমেনি। মূলত লো-গ্রেড ফিভারে ভুগছেন তিনি।

জাপানে বেশ কয়েকটি পরীক্ষা করানোর পর তার শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

টানা জ্বরের কারণে শান্ত শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। দলের ফিজিওর ভাষ্য অনুযায়ী, এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট চলাকালে পুরোপুরি সুস্থ হয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। এ কারণে উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত বিশ্রামের জন্য তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বছরের বেশি সময় পর এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন শান্ত। গত বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সংস্করণে সর্বশেষ খেলেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর জাতীয় দলের সংক্ষিপ্ত সংস্করণে ফেরার সুযোগ পেলেও অসুস্থতার কারণে এবার মাঠে নামা হচ্ছে না তার।

এদিকে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশের সামনে এখন কোয়ার্টার ফাইনালের লড়াই। মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জাপানের নিশিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ