ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত বেশি নগরে, ৭৩ শতাংশ মৃত্যুই চলতি সেপ্টেম্বর মাসে

ছবি : সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রাম বিভাগে চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে সেপ্টেম্বর মাসে। বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলেও সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনেই মারা গেছেন ১৬ জন। গত বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় চলতি বছর ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ বছরের মোট মৃত্যুর ৭৩ শতাংশই হয়েছে সেপ্টেম্বরে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়। জুনে মারা যান দুজন, জুলাইয়ে দুজন এবং আগস্টে একজন। এরপর সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনেই মৃত্যু বেড়ে দাঁড়ায় ১৬ জনে। গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এর আগের দিন পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

মৃত্যুর পাশাপাশি সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যাও দ্রুত বেড়েছে। সেপ্টেম্বরের ২৪ দিনে বিভাগে ৫ হাজার ৫৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আগস্টে রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৮৭৫ জন। অর্থাৎ এক মাসের ব্যবধানে সেপ্টেম্বরে রোগী বেড়েছে ২ হাজার ৭০৫ জন। প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত চলতি বছরে চট্টগ্রাম বিভাগে মোট ১১ হাজার ১৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

চিকিৎসক ও কীটতত্ত্ববিদেরা জানান, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরী, সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলার রোগী বেশি। চলতি মাসে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর প্রায় ২৫ দিন পর্যন্ত এডিস মশার প্রজনন ও ডেঙ্গুর সংক্রমণের ঝুঁকি থাকে। ফলে এমন আবহাওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেন তিনি।

চট্টগ্রাম জেলায়ও সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৫ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬ জন। অর্থাৎ পুরো বছরে আক্রান্তের প্রায় অর্ধেকই সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে শনাক্ত হয়েছেন। পুরো বছরে জেলায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৩ জনই সেপ্টেম্বর মাসে মারা গেছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় চলতি বছর আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮০৯ জন নগরের, ১ হাজার ৭২৯ জন ১৫ উপজেলার এবং ৪৪৭ জন অন্য জেলার বাসিন্দা। চলতি মাসেও একই ধরনের চিত্র দেখা গেছে। সেপ্টেম্বরে আক্রান্তদের মধ্যে ৯২৩ জন নগরের, ৮৫৭ জন উপজেলার এবং ১৬৯ জন অন্য জেলার বাসিন্দা।

জেলা ও বিভাগীয় স্বাস্থ্য বিভাগ জানায়, গত জুন মাসে চট্টগ্রাম নগরে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলায় আক্রান্তের সংখ্যা বাড়লে সেখানেও জরিপ চালানো হয়। দুই জরিপে পাওয়া লার্ভার মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ ডেঙ্গুর প্রধান বাহক এডিস ইজিপ্টাই এবং ২০ থেকে ৩০ শতাংশ এডিস অ্যালবোপিকটাস হিসেবে শনাক্ত হয়েছে।

কীটতত্ত্ববিদেরা জানান, দেশে ডেঙ্গুর প্রধান বাহক এডিস ইজিপ্টাই। অন্যদিকে এডিস অ্যালবোপিকটাস ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার বাহক। কোনো এলাকায় এডিস ইজিপ্টাইয়ের লার্ভা বেশি পাওয়া গেলে সেখানে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। আর এডিস অ্যালবোপিকটাসের লার্ভা বেশি পাওয়া গেলে সেখানে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ারও ঝুঁকি থাকে।

গত শুক্রবার সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় নতুন করে ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে। রোগীদের স্বজনেরা জানান, কয়েক দিন ধরে জ্বর, মাথাব্যথা ও শরীরব্যথার মতো উপসর্গ নিয়ে তারা হাসপাতালে আসছেন।

উপজেলাগুলোর মধ্যে নগরসংলগ্ন সীতাকুণ্ড ও কর্ণফুলীর বাসিন্দাদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি। চলতি বছর সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৬। এসব রোগীর অধিকাংশই উপজেলার কুমিরা, ভাটিয়ারী, সোনাইছড়ি ইউনিয়ন ও পৌর এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে এই চার এলাকাকে ডেঙ্গুর জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, জ্বর হলে দেরি না করে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগের শুরুতেই হাসপাতালে গেলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশা

ট্যাগ : চট্টগ্রাম ডেঙ্গু ডেঙ্গু পরিস্থিতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত বেশি নগরে, ৭৩ শতাংশ মৃত্যুই চলতি সেপ্টেম্বর মাসে

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিভাগে চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে সেপ্টেম্বর মাসে। বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলেও সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনেই মারা গেছেন ১৬ জন। গত বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় চলতি বছর ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ বছরের মোট মৃত্যুর ৭৩ শতাংশই হয়েছে সেপ্টেম্বরে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়। জুনে মারা যান দুজন, জুলাইয়ে দুজন এবং আগস্টে একজন। এরপর সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনেই মৃত্যু বেড়ে দাঁড়ায় ১৬ জনে। গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এর আগের দিন পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

মৃত্যুর পাশাপাশি সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যাও দ্রুত বেড়েছে। সেপ্টেম্বরের ২৪ দিনে বিভাগে ৫ হাজার ৫৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আগস্টে রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৮৭৫ জন। অর্থাৎ এক মাসের ব্যবধানে সেপ্টেম্বরে রোগী বেড়েছে ২ হাজার ৭০৫ জন। প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত চলতি বছরে চট্টগ্রাম বিভাগে মোট ১১ হাজার ১৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

চিকিৎসক ও কীটতত্ত্ববিদেরা জানান, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরী, সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলার রোগী বেশি। চলতি মাসে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর প্রায় ২৫ দিন পর্যন্ত এডিস মশার প্রজনন ও ডেঙ্গুর সংক্রমণের ঝুঁকি থাকে। ফলে এমন আবহাওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেন তিনি।

চট্টগ্রাম জেলায়ও সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৫ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬ জন। অর্থাৎ পুরো বছরে আক্রান্তের প্রায় অর্ধেকই সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে শনাক্ত হয়েছেন। পুরো বছরে জেলায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৩ জনই সেপ্টেম্বর মাসে মারা গেছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় চলতি বছর আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮০৯ জন নগরের, ১ হাজার ৭২৯ জন ১৫ উপজেলার এবং ৪৪৭ জন অন্য জেলার বাসিন্দা। চলতি মাসেও একই ধরনের চিত্র দেখা গেছে। সেপ্টেম্বরে আক্রান্তদের মধ্যে ৯২৩ জন নগরের, ৮৫৭ জন উপজেলার এবং ১৬৯ জন অন্য জেলার বাসিন্দা।

জেলা ও বিভাগীয় স্বাস্থ্য বিভাগ জানায়, গত জুন মাসে চট্টগ্রাম নগরে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলায় আক্রান্তের সংখ্যা বাড়লে সেখানেও জরিপ চালানো হয়। দুই জরিপে পাওয়া লার্ভার মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ ডেঙ্গুর প্রধান বাহক এডিস ইজিপ্টাই এবং ২০ থেকে ৩০ শতাংশ এডিস অ্যালবোপিকটাস হিসেবে শনাক্ত হয়েছে।

কীটতত্ত্ববিদেরা জানান, দেশে ডেঙ্গুর প্রধান বাহক এডিস ইজিপ্টাই। অন্যদিকে এডিস অ্যালবোপিকটাস ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার বাহক। কোনো এলাকায় এডিস ইজিপ্টাইয়ের লার্ভা বেশি পাওয়া গেলে সেখানে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। আর এডিস অ্যালবোপিকটাসের লার্ভা বেশি পাওয়া গেলে সেখানে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ারও ঝুঁকি থাকে।

গত শুক্রবার সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় নতুন করে ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে। রোগীদের স্বজনেরা জানান, কয়েক দিন ধরে জ্বর, মাথাব্যথা ও শরীরব্যথার মতো উপসর্গ নিয়ে তারা হাসপাতালে আসছেন।

উপজেলাগুলোর মধ্যে নগরসংলগ্ন সীতাকুণ্ড ও কর্ণফুলীর বাসিন্দাদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি। চলতি বছর সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৬। এসব রোগীর অধিকাংশই উপজেলার কুমিরা, ভাটিয়ারী, সোনাইছড়ি ইউনিয়ন ও পৌর এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে এই চার এলাকাকে ডেঙ্গুর জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, জ্বর হলে দেরি না করে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগের শুরুতেই হাসপাতালে গেলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ