ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘে জাইমা রহমানের নতুন দায়িত্ব, আইন কর্মকর্তা হিসেবে কী কাজ করবেন?

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ পদে তার নিয়োগ, দায়িত্ব এবং যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা দেখা যাচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, জাইমা রহমান সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসের অধীনে আইন কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকাতেও জাইমা রহমানের নাম ও পদবি উল্লেখ রয়েছে। ওই কার্যালয়ে কর্মরত ৪০ জনের তালিকায় জাইমা রহমান ছাড়াও আরও পাঁচজন বাংলাদেশি রয়েছেন।

আইন কর্মকর্তা হিসেবে জাইমা রহমান মূলত সাধারণ পরিষদের সভাপতিকে বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ দেবেন। সভাপতির কার্যালয়ের তথ্য ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, এ পদটি জাতিসংঘের মূল আইন বিভাগের কর্মকর্তা হিসেবে কাজ করার বিষয় নয়; বরং সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সঙ্গে সরাসরি যুক্ত থেকে সভাপতিকে আইনি বিষয়ে সহায়তা করার দায়িত্ব রয়েছে।

সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনার সময় কোনো প্রস্তাব কীভাবে উত্থাপন করা হবে, কোনো দেশ পয়েন্ট অব অর্ডার তুললে সভাপতি কী ধরনের রুলিং দেবেন কিংবা কোনো প্রস্তাবের সংশোধনী গ্রহণযোগ্য কি না—এসব বিষয়ে সভাপতিকে আইনি পরামর্শ দিতে পারেন আইন কর্মকর্তা।

সাধারণ পরিষদে ফিলিস্তিন, ইউক্রেনসহ বিভিন্ন স্পর্শকাতর আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে সভাপতির সিদ্ধান্ত যাতে জাতিসংঘ সনদ, বিধি ও প্রচলিত রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, সে বিষয়ে আইনি পরামর্শ দেওয়াও আইন কর্মকর্তার দায়িত্বের অংশ। অতীতের নজির ও জাতিসংঘের সংশ্লিষ্ট বিধান তুলে ধরে সভাপতিকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা হয়।

এ ছাড়া সাধারণ পরিষদে উত্থাপিত কোনো প্রস্তাব বা রেজুলেশন আগের নিয়ম কিংবা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না, বাজেটসংক্রান্ত কোনো প্রস্তাবে অন্য কোনো কমিটির অনুমোদন প্রয়োজন কি না—এসব বিষয়ও আইন কর্মকর্তা যাচাই করতে পারেন।

সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের ভাষ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান যেসব দায়িত্ব পালন করবেন, সেগুলোর আইনি দিক দেখভাল ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়াই জাইমা রহমানের কাজের অন্যতম অংশ হবে।

সভাপতির কার্যালয়ের সঙ্গে জাতিসংঘের মূল আইন বিভাগসহ অন্যান্য আইনি সংস্থার সমন্বয় করা এবং আন্তর্জাতিক চুক্তি বা আইনি বিষয়ে সভাপতিকে বক্তব্য দিতে হলে তার খসড়া তৈরিতেও আইন কর্মকর্তা সহায়তা করতে পারেন। সামগ্রিকভাবে সাধারণ পরিষদের সভাপতির কার্যক্রম যাতে জাতিসংঘের আইন ও রীতির মধ্যে থাকে, সে বিষয়টির আইনি দিক দেখভাল করাই এ পদের অন্যতম দায়িত্ব।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে ওই কার্যালয়ে ৪০ জনের একটি দল কাজ করছে। ২৯টি দেশের নাগরিকদের নিয়ে গঠিত এ দলে ছয়টি ভাষাভাষি মানুষের প্রতিনিধিত্ব রয়েছে। বাংলাদেশি সদস্যদের মধ্যে কূটনীতিক মো. আব্দুল আলিম, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মফিজুল ইসলাম, জাকির আহমেদ ও মো. রফিকুল আলম মোল্লার নাম রয়েছে। তাদের সঙ্গে আইন কর্মকর্তা হিসেবে জাইমা রহমানও যুক্ত হয়েছেন।

সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাতিসংঘের স্থায়ী কর্মীদের পাশাপাশি সভাপতি নিজের এখতিয়ার অনুযায়ী কয়েকজনকে যুক্ত করতে পারেন। তার মতে, সভাপতির কার্যালয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে, সেটি অনেকাংশে সভাপতির এখতিয়ারের বিষয়। তবে এ ধরনের পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার একটি মানদণ্ড থাকে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত আন্তর্জাতিক আইনে অভিজ্ঞ এবং বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা জাতিসংঘে কাজের অভিজ্ঞতা রয়েছে—এমন আইনজীবীদের এ ধরনের দায়িত্বে দেখা যায়। এ কারণে জাইমা রহমানের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটে জাইমা রহমানকে ব্যারিস্টার এবং আইন ও নীতি বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাজ্য ও বাংলাদেশে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ‘দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল’ থেকে সনদও পেয়েছেন জাইমা রহমান। এ ছাড়া বর্তমানে বাংলাদেশে একজন তালিকাভুক্ত অ্যাডভোকেট হিসেবেও তিনি কাজ করছেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাজ্যে আবাসন, জনকল্যাণ ও শ্রম আইন নিয়ে কাজ করার পাশাপাশি স্বাস্থ্য খাতে আইনি পরামর্শ ও জনসংযোগ এবং সামাজিক কল্যাণ ও শিক্ষা আইনে ‘প্রো বোনো’ বা বিনামূল্যে আইনি সেবার অভিজ্ঞতার কথাও তার প্রোফাইলে উল্লেখ রয়েছে। সুশাসন, অন্তর্ভুক্তিমূলক জননীতি, ডিজিটাল নিরাপত্তা, বিচার পাওয়ার অধিকার, শিক্ষা ও লিঙ্গসমতা নিয়েও তার কাজের আগ্রহ রয়েছে বলে জানানো হয়েছে।

সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের মতে, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা জাইমা রহমানের রয়েছে। তার ভাষ্য, এ দায়িত্ব আন্তর্জাতিক পরিসরে কাজ করে অভিজ্ঞতা অর্জনেরও একটি সুযোগ।

তিনি বলেন, সভাপতি যেসব দায়িত্ব পালন করবেন, সেগুলোর আইনি দিক থেকে সহায়তা করাই আইন কর্মকর্তার কাজ। তবে এসব কাজ একা আইন কর্মকর্তাকেই করতে হয় না; প্রয়োজন অনুযায়ী তার সঙ্গে একটি দলও কাজ করতে পারে।

ট্যাগ : জাতিসংঘ জাইমা রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জাতিসংঘে জাইমা রহমানের নতুন দায়িত্ব, আইন কর্মকর্তা হিসেবে কী কাজ করবেন?

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ পদে তার নিয়োগ, দায়িত্ব এবং যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা দেখা যাচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, জাইমা রহমান সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসের অধীনে আইন কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকাতেও জাইমা রহমানের নাম ও পদবি উল্লেখ রয়েছে। ওই কার্যালয়ে কর্মরত ৪০ জনের তালিকায় জাইমা রহমান ছাড়াও আরও পাঁচজন বাংলাদেশি রয়েছেন।

আইন কর্মকর্তা হিসেবে জাইমা রহমান মূলত সাধারণ পরিষদের সভাপতিকে বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ দেবেন। সভাপতির কার্যালয়ের তথ্য ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, এ পদটি জাতিসংঘের মূল আইন বিভাগের কর্মকর্তা হিসেবে কাজ করার বিষয় নয়; বরং সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সঙ্গে সরাসরি যুক্ত থেকে সভাপতিকে আইনি বিষয়ে সহায়তা করার দায়িত্ব রয়েছে।

সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনার সময় কোনো প্রস্তাব কীভাবে উত্থাপন করা হবে, কোনো দেশ পয়েন্ট অব অর্ডার তুললে সভাপতি কী ধরনের রুলিং দেবেন কিংবা কোনো প্রস্তাবের সংশোধনী গ্রহণযোগ্য কি না—এসব বিষয়ে সভাপতিকে আইনি পরামর্শ দিতে পারেন আইন কর্মকর্তা।

সাধারণ পরিষদে ফিলিস্তিন, ইউক্রেনসহ বিভিন্ন স্পর্শকাতর আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে সভাপতির সিদ্ধান্ত যাতে জাতিসংঘ সনদ, বিধি ও প্রচলিত রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, সে বিষয়ে আইনি পরামর্শ দেওয়াও আইন কর্মকর্তার দায়িত্বের অংশ। অতীতের নজির ও জাতিসংঘের সংশ্লিষ্ট বিধান তুলে ধরে সভাপতিকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা হয়।

এ ছাড়া সাধারণ পরিষদে উত্থাপিত কোনো প্রস্তাব বা রেজুলেশন আগের নিয়ম কিংবা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না, বাজেটসংক্রান্ত কোনো প্রস্তাবে অন্য কোনো কমিটির অনুমোদন প্রয়োজন কি না—এসব বিষয়ও আইন কর্মকর্তা যাচাই করতে পারেন।

সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের ভাষ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান যেসব দায়িত্ব পালন করবেন, সেগুলোর আইনি দিক দেখভাল ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়াই জাইমা রহমানের কাজের অন্যতম অংশ হবে।

সভাপতির কার্যালয়ের সঙ্গে জাতিসংঘের মূল আইন বিভাগসহ অন্যান্য আইনি সংস্থার সমন্বয় করা এবং আন্তর্জাতিক চুক্তি বা আইনি বিষয়ে সভাপতিকে বক্তব্য দিতে হলে তার খসড়া তৈরিতেও আইন কর্মকর্তা সহায়তা করতে পারেন। সামগ্রিকভাবে সাধারণ পরিষদের সভাপতির কার্যক্রম যাতে জাতিসংঘের আইন ও রীতির মধ্যে থাকে, সে বিষয়টির আইনি দিক দেখভাল করাই এ পদের অন্যতম দায়িত্ব।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে ওই কার্যালয়ে ৪০ জনের একটি দল কাজ করছে। ২৯টি দেশের নাগরিকদের নিয়ে গঠিত এ দলে ছয়টি ভাষাভাষি মানুষের প্রতিনিধিত্ব রয়েছে। বাংলাদেশি সদস্যদের মধ্যে কূটনীতিক মো. আব্দুল আলিম, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মফিজুল ইসলাম, জাকির আহমেদ ও মো. রফিকুল আলম মোল্লার নাম রয়েছে। তাদের সঙ্গে আইন কর্মকর্তা হিসেবে জাইমা রহমানও যুক্ত হয়েছেন।

সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাতিসংঘের স্থায়ী কর্মীদের পাশাপাশি সভাপতি নিজের এখতিয়ার অনুযায়ী কয়েকজনকে যুক্ত করতে পারেন। তার মতে, সভাপতির কার্যালয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে, সেটি অনেকাংশে সভাপতির এখতিয়ারের বিষয়। তবে এ ধরনের পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার একটি মানদণ্ড থাকে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত আন্তর্জাতিক আইনে অভিজ্ঞ এবং বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা জাতিসংঘে কাজের অভিজ্ঞতা রয়েছে—এমন আইনজীবীদের এ ধরনের দায়িত্বে দেখা যায়। এ কারণে জাইমা রহমানের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটে জাইমা রহমানকে ব্যারিস্টার এবং আইন ও নীতি বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাজ্য ও বাংলাদেশে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ‘দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল’ থেকে সনদও পেয়েছেন জাইমা রহমান। এ ছাড়া বর্তমানে বাংলাদেশে একজন তালিকাভুক্ত অ্যাডভোকেট হিসেবেও তিনি কাজ করছেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাজ্যে আবাসন, জনকল্যাণ ও শ্রম আইন নিয়ে কাজ করার পাশাপাশি স্বাস্থ্য খাতে আইনি পরামর্শ ও জনসংযোগ এবং সামাজিক কল্যাণ ও শিক্ষা আইনে ‘প্রো বোনো’ বা বিনামূল্যে আইনি সেবার অভিজ্ঞতার কথাও তার প্রোফাইলে উল্লেখ রয়েছে। সুশাসন, অন্তর্ভুক্তিমূলক জননীতি, ডিজিটাল নিরাপত্তা, বিচার পাওয়ার অধিকার, শিক্ষা ও লিঙ্গসমতা নিয়েও তার কাজের আগ্রহ রয়েছে বলে জানানো হয়েছে।

সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের মতে, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা জাইমা রহমানের রয়েছে। তার ভাষ্য, এ দায়িত্ব আন্তর্জাতিক পরিসরে কাজ করে অভিজ্ঞতা অর্জনেরও একটি সুযোগ।

তিনি বলেন, সভাপতি যেসব দায়িত্ব পালন করবেন, সেগুলোর আইনি দিক থেকে সহায়তা করাই আইন কর্মকর্তার কাজ। তবে এসব কাজ একা আইন কর্মকর্তাকেই করতে হয় না; প্রয়োজন অনুযায়ী তার সঙ্গে একটি দলও কাজ করতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ