ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তারেক রহমান-নেতানিয়াহুর করমর্দনের ছবিটি এআই নির্মিত

তারেক রহমান-নেতানিয়াহুর করমর্দনের ছবিটি এআই নির্মিত
ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।

‘Tarek Hasan Biplob’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, মুসলিম বিশ্বের অভিভাবক সৌদি আরব, কাতার ও তুরস্ক ইসরায়েলকে ‘বেকডোরে’ স্বীকৃতি দিয়েছে। শুধু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করাটাই বাকি। একই সঙ্গে পোস্টটিতে দাবি করা হয়, বাংলাদেশকে দিয়েই আমেরিকা ইসরায়েলকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াবে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে জাতিসংঘে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে হাত মেলানোর অভিযোগ তুলে সমালোচনা করা হয়।

প্রচারিত দাবির বিষয়ে অনুসন্ধানে জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কোনো বৈঠক বা করমর্দনের সংবাদের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক’ শিরোনামে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন (১, ২) পাওয়া যায়। এসব প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে ছড়ানো ছবিটির দৃশ্যগত মিল পাওয়া যায়।

প্রতিবেদনগুলো জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘের সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪ তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বৈঠকের বিস্তারিত তথ্য ও মূল ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজেও পাওয়া যায়।

প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এর সহায়তা নেওয়া হয়। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছড়ানো ছবিটি ডিজিটাল কারসাজি বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি। মূলত জাতিসংঘের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আসল ছবিকে সম্পাদনা করে আলোচিত দাবিতে ছড়ানো হয়েছে।

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু ধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


তারেক রহমান-নেতানিয়াহুর করমর্দনের ছবিটি এআই নির্মিত

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।

‘Tarek Hasan Biplob’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, মুসলিম বিশ্বের অভিভাবক সৌদি আরব, কাতার ও তুরস্ক ইসরায়েলকে ‘বেকডোরে’ স্বীকৃতি দিয়েছে। শুধু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করাটাই বাকি। একই সঙ্গে পোস্টটিতে দাবি করা হয়, বাংলাদেশকে দিয়েই আমেরিকা ইসরায়েলকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াবে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে জাতিসংঘে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে হাত মেলানোর অভিযোগ তুলে সমালোচনা করা হয়।

প্রচারিত দাবির বিষয়ে অনুসন্ধানে জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কোনো বৈঠক বা করমর্দনের সংবাদের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক’ শিরোনামে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন (১, ২) পাওয়া যায়। এসব প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে ছড়ানো ছবিটির দৃশ্যগত মিল পাওয়া যায়।

প্রতিবেদনগুলো জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘের সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪ তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বৈঠকের বিস্তারিত তথ্য ও মূল ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজেও পাওয়া যায়।

প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এর সহায়তা নেওয়া হয়। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছড়ানো ছবিটি ডিজিটাল কারসাজি বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি। মূলত জাতিসংঘের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আসল ছবিকে সম্পাদনা করে আলোচিত দাবিতে ছড়ানো হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ