ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, শেষে কলেজ প্রাঙ্গণে গাছ লাগালেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ছবি : সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহের নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ পরিদর্শনকালে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বারোপ করেন।

সংগৃহীত ছবি

এ সময় প্রতিমন্ত্রী কলেজের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।

মতবিনিময় শেষে কলেজ প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এ সময় কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : নান্দাইল তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, শেষে কলেজ প্রাঙ্গণে গাছ লাগালেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ পরিদর্শনকালে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বারোপ করেন।

সংগৃহীত ছবি

এ সময় প্রতিমন্ত্রী কলেজের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।

মতবিনিময় শেষে কলেজ প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এ সময় কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ