ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ৩৯

ছবি : সংগৃহীত
ফলো করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে প্রতিদিনই জ্বর, শরীর ব্যথা, ডায়রিয়া, বমি ও দুর্বলতাসহ ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে আসছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৩ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ৩৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই বাড়িতে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। তবে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আবার কেউ এখনো চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী চিকিৎসা নিতে আসছেন। তাদের একটি বড় অংশ জ্বর নিয়ে আসছেন। অনেকের জ্বরের সঙ্গে ডেঙ্গুর বিভিন্ন উপসর্গও রয়েছে। এসব রোগীর প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় কারও ডেঙ্গু শনাক্ত হচ্ছে, আবার কারও রিপোর্ট নেগেটিভ আসছে।

তবে কোনো কোনো রোগীর ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ হলেও উপসর্গ ডেঙ্গুর সঙ্গে মিলে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এ ধরনের রোগীকে সন্দেহভাজন ডেঙ্গু রোগী হিসেবে বিবেচনা করে উপসর্গ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা জেসমিন আক্তার জানান, কয়েক দিন ধরে তিনি জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতায় ভুগছিলেন। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও আশপাশে ডেঙ্গু আক্রান্তের খবর পেয়ে হাসপাতালে এসে পরীক্ষা করান। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়েনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন ওষুধ সেবন করছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১৮ বছর বয়সী ডেঙ্গু আক্রান্ত তামিম। তিনি বলেন, শরীরে জ্বর আসার পর স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খেয়েও উপকার পাননি। পরে জ্বরের সঙ্গে শরীর ব্যথা ও বমি শুরু হয়। এরপর হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে রিপোর্টে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা বলেন, চলতি মাসের ২৩ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া চলতি মাসে বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং উপজেলার বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্র থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩৯ জন।

তিনি বলেন, ডেঙ্গুর উপসর্গ নিয়ে নিয়মিত রোগীরা হাসপাতালে আসছেন। তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে জ্বর হলে দ্রুত নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ সময়ে জ্বর হলে কোনোভাবেই অবহেলা করা ঠিক নয়।

ডা. শেখ হাসিবুর রেজা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। 

ট্যাগ : ডেঙ্গু কুমিল্লা ব্রাহ্মণপাড়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ৩৯

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে প্রতিদিনই জ্বর, শরীর ব্যথা, ডায়রিয়া, বমি ও দুর্বলতাসহ ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে আসছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৩ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ৩৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই বাড়িতে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। তবে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আবার কেউ এখনো চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী চিকিৎসা নিতে আসছেন। তাদের একটি বড় অংশ জ্বর নিয়ে আসছেন। অনেকের জ্বরের সঙ্গে ডেঙ্গুর বিভিন্ন উপসর্গও রয়েছে। এসব রোগীর প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় কারও ডেঙ্গু শনাক্ত হচ্ছে, আবার কারও রিপোর্ট নেগেটিভ আসছে।

তবে কোনো কোনো রোগীর ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ হলেও উপসর্গ ডেঙ্গুর সঙ্গে মিলে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এ ধরনের রোগীকে সন্দেহভাজন ডেঙ্গু রোগী হিসেবে বিবেচনা করে উপসর্গ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা জেসমিন আক্তার জানান, কয়েক দিন ধরে তিনি জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতায় ভুগছিলেন। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও আশপাশে ডেঙ্গু আক্রান্তের খবর পেয়ে হাসপাতালে এসে পরীক্ষা করান। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়েনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন ওষুধ সেবন করছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১৮ বছর বয়সী ডেঙ্গু আক্রান্ত তামিম। তিনি বলেন, শরীরে জ্বর আসার পর স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খেয়েও উপকার পাননি। পরে জ্বরের সঙ্গে শরীর ব্যথা ও বমি শুরু হয়। এরপর হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে রিপোর্টে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা বলেন, চলতি মাসের ২৩ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া চলতি মাসে বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং উপজেলার বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্র থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩৯ জন।

তিনি বলেন, ডেঙ্গুর উপসর্গ নিয়ে নিয়মিত রোগীরা হাসপাতালে আসছেন। তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে জ্বর হলে দ্রুত নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ সময়ে জ্বর হলে কোনোভাবেই অবহেলা করা ঠিক নয়।

ডা. শেখ হাসিবুর রেজা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ