ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ওয়াশিংটন-তেহরানের মধ্যে সংঘাত বন্ধ করা নিয়ে নতুন আশাবাদ

ছবি: সংগৃহীত
ফলো করুন

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। গত মঙ্গলবার কাতারের মধ্যস্থতায় হওয়া এ বৈঠককে ‘বেশ ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের দিক থেকেও একই ধরনের ইঙ্গিত পাওয়া গেছে।

আজ বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না। তবে আমরা মনে করি, কূটনীতির মাধ্যমে সংঘাতের ইতি টানা সম্ভব।’

গতকাল সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনী গতকাল ট্রাম্পের হুমকির সমালোচনা করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘকে নিজেদের ‘অপপ্রচারের’ জন্য ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তারা।

.ভাষণে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে এমন কোনো চুক্তি হবে কি না, যার মাধ্যমে ইরান নিজেকে ‘পুনর্গঠন করে আগের চেয়েও অনেক শক্তিশালী দেশ হয়ে উঠতে পারে’, নাকি ‘আমি ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেব’—এ বিষয়ে আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে।

ট্রাম্পের বক্তৃতায় ইরান প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গে দেশটির প্রতিনিধিদল সভাকক্ষ থেকে বেরিয়ে যায়। শুধু একজন প্রতিনিধি তাঁর আসনে বসে ছিলেন।

সমঝোতা নিয়ে নতুন আশাবাদ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন। জুনে সই হওয়া সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে এটা প্রথম বৈঠক। তবে ইরানের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের সরাসরি বৈঠক হয়নি।

.মঙ্গলবার জাতিসংঘে ভাষণ দেওয়ার আগে ট্রাম্প ওই বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, ‘স্টিভ ও জ্যারেড ইরানের মধ্যস্থতাকারীদের সঙ্গে খুব ফলপ্রসূ বৈঠক করেছেন। দেখা যাক কী হয়।...তাঁরা কিছুদিন ধরে মধ্যস্থতা করে আসছেন। তবে আমার মনে হয়, সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তাঁদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।’

যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, মধ্যস্থতাকারীরা সারা দিন দুই পক্ষের মধ্যে বার্তা দেওয়া–নেওয়া করেছেন।...মধ্যস্থতাকারীরা তাঁদের কাজ চালিয়ে যাবেন।

গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থাতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করে। প্রাথমিক এ সমঝোতা স্মারকের মেয়াদ ছিল ৪০ দিন। এর মধ্যে আরও বিস্তারিত আলাপ–আলোচনা শেষে তাদের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল। তবে দ্রুত তা ভেস্তে যায়। উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা শুরু করে।

.‘ইরান কখনো নতি স্বীকার করবে না’

গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘প্রতিরক্ষার জন্য ইরানের সামরিক শক্তি গড়ে তোলা হয়েছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, নিজেদের দেশ রক্ষা করতে আমাদের কারও অনুমতি বা অনুমোদনের প্রয়োজন নেই। ইরান কখনো নতি স্বীকার করবে না। তবে আমরা মনে করি, কূটনীতির মাধ্যমে সংঘাতের ইতি টানা সম্ভব।’

পেজেশকিয়ান ভাষণ শুরু করার সময় মার্কিন প্রতিনিধিদল সভাকক্ষ থেকে বেরিয়ে যায়।

গতকাল এক বিবৃতিতে ইরানের জেনারেল স্টাফ বলেছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত মৃত্যু হয়েছে।...এসব দাম্ভিক উচ্চারণ ক্ষমতার প্রকাশ নয়; বরং কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ।

ট্যাগ : তেহরান ওয়াশিংটন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ওয়াশিংটন-তেহরানের মধ্যে সংঘাত বন্ধ করা নিয়ে নতুন আশাবাদ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। গত মঙ্গলবার কাতারের মধ্যস্থতায় হওয়া এ বৈঠককে ‘বেশ ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের দিক থেকেও একই ধরনের ইঙ্গিত পাওয়া গেছে।

আজ বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না। তবে আমরা মনে করি, কূটনীতির মাধ্যমে সংঘাতের ইতি টানা সম্ভব।’

গতকাল সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনী গতকাল ট্রাম্পের হুমকির সমালোচনা করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘকে নিজেদের ‘অপপ্রচারের’ জন্য ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তারা।

.ভাষণে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে এমন কোনো চুক্তি হবে কি না, যার মাধ্যমে ইরান নিজেকে ‘পুনর্গঠন করে আগের চেয়েও অনেক শক্তিশালী দেশ হয়ে উঠতে পারে’, নাকি ‘আমি ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেব’—এ বিষয়ে আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে।

ট্রাম্পের বক্তৃতায় ইরান প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গে দেশটির প্রতিনিধিদল সভাকক্ষ থেকে বেরিয়ে যায়। শুধু একজন প্রতিনিধি তাঁর আসনে বসে ছিলেন।

সমঝোতা নিয়ে নতুন আশাবাদ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন। জুনে সই হওয়া সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে এটা প্রথম বৈঠক। তবে ইরানের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের সরাসরি বৈঠক হয়নি।

.মঙ্গলবার জাতিসংঘে ভাষণ দেওয়ার আগে ট্রাম্প ওই বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, ‘স্টিভ ও জ্যারেড ইরানের মধ্যস্থতাকারীদের সঙ্গে খুব ফলপ্রসূ বৈঠক করেছেন। দেখা যাক কী হয়।...তাঁরা কিছুদিন ধরে মধ্যস্থতা করে আসছেন। তবে আমার মনে হয়, সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তাঁদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।’

যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, মধ্যস্থতাকারীরা সারা দিন দুই পক্ষের মধ্যে বার্তা দেওয়া–নেওয়া করেছেন।...মধ্যস্থতাকারীরা তাঁদের কাজ চালিয়ে যাবেন।

গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থাতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করে। প্রাথমিক এ সমঝোতা স্মারকের মেয়াদ ছিল ৪০ দিন। এর মধ্যে আরও বিস্তারিত আলাপ–আলোচনা শেষে তাদের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল। তবে দ্রুত তা ভেস্তে যায়। উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা শুরু করে।

.‘ইরান কখনো নতি স্বীকার করবে না’

গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘প্রতিরক্ষার জন্য ইরানের সামরিক শক্তি গড়ে তোলা হয়েছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, নিজেদের দেশ রক্ষা করতে আমাদের কারও অনুমতি বা অনুমোদনের প্রয়োজন নেই। ইরান কখনো নতি স্বীকার করবে না। তবে আমরা মনে করি, কূটনীতির মাধ্যমে সংঘাতের ইতি টানা সম্ভব।’

পেজেশকিয়ান ভাষণ শুরু করার সময় মার্কিন প্রতিনিধিদল সভাকক্ষ থেকে বেরিয়ে যায়।

গতকাল এক বিবৃতিতে ইরানের জেনারেল স্টাফ বলেছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত মৃত্যু হয়েছে।...এসব দাম্ভিক উচ্চারণ ক্ষমতার প্রকাশ নয়; বরং কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ