যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেইন এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ৬০০ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬০ হাজার মানুষকে।অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেইন ও এর আশপাশে দাবানলে প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল বা ২১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। পুরো ওয়াশিংটন অঙ্গরাজ্যে আগুনে পুড়েছে প্রায় ৩৯০ বর্গমাইল বা এক হাজার বর্গকিলোমিটার এলাকা।দাবানলের তীব্রতায় স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল সংস্থাগুলো পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। স্পোকেইনের একটি মার্কিন ভেটেরানস হাসপাতাল থেকেও রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:3059]ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ক্ষতিগ্রস্ত ও সরিয়ে নেওয়া মানুষের জন্য স্পোকেইনের প্রধান কনভেনশন সেন্টারে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।স্পোকেইন এলাকায় ওল্ড ট্রেইলস, ফেয়ারভিউ ও মেডোভিউ নামে তিনটি দাবানল সক্রিয় রয়েছে। আগুনের কারণে হাজারো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও পরিষেবা লাইন মেরামতের কাজ চলছে।প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া ও এলাকার ভূপ্রকৃতি—দুটিই অগ্নিনির্বাপণ কার্যক্রমের প্রতিকূলে রয়েছে।সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করেছেন, শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জিং হতে পারে।[BANGVIEWS-POST:3058]স্পোকেইনের বাইরে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও বজ্রপাত থেকে সৃষ্ট বড় একটি দাবানল সক্রিয় রয়েছে। গত ১০ দিনে সেটি বিস্তীর্ণ তৃণভূমি পুড়িয়ে দিয়েছে এবং শত শত বাড়ি ও গবাদিপশুর খামারকে হুমকির মুখে ফেলেছে।পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ একাধিক অঙ্গরাজ্যে বায়ুমানের অবনতি, চরম তাপপ্রবাহ এবং দাবানলের উচ্চ ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে।প্রাথমিকভাবে কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলায় সংখ্যাগুলো পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস