ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্ত্রীর মৃত্যুর তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ফলো করুন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে তার স্ত্রীর সন্দেহজনক মৃত্যুর তদন্তে প্রভাব বিস্তার এবং পুলিশি নথি থেকে নিজের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে প্রায় ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) তাকে গ্রেপ্তার করে বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে মামলা করেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আওলাদ হোসেন। তার বয়স ৫১ বছর। এএফপির অভিযোগ, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই বছরে তিনি বাংলাদেশে পরিচিত কয়েকজনের কাছে ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন। পুলিশের দাবি, এসব অর্থের একটি অংশ বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।

এএফপি জানিয়েছে, রেহানা পারভিন নামের এক অস্ট্রেলিয়ান-বাংলাদেশি নাগরিক ও পাঁচ সন্তানের মা ২০২৪ সালের জুলাইয়ে নিখোঁজ হন। একই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের একটি গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশি কর্তৃপক্ষের ফরেনসিক পরীক্ষায় মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হয়। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশ—দুই দেশের কর্তৃপক্ষ পৃথকভাবে ঘটনাটির তদন্ত শুরু করে।

সংগৃহীত ছবি

এএফপির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিসের মাধ্যমে রেহানা পারভিনের নিখোঁজ হওয়ার তথ্য পাওয়ার পর সংস্থাটি প্রাথমিক তদন্ত শুরু করে। পরে বাংলাদেশে তার মরদেহ শনাক্ত হওয়া এবং মৃত্যুর ধরন নিয়ে সন্দেহের তথ্য পাওয়ার পর তদন্তটি অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ক্রিমিনাল কোডের আওতায় বিদেশে কোনো অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যুসংক্রান্ত গুরুতর অপরাধের দিকেও নেওয়া হয়।

তদন্তের অংশ হিসেবে এএফপি সিডনি ও ব্রিসবেনের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। এ সময় আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের নথি ও ব্যাংক রেকর্ড জব্দ করা হয়। পরে এসব আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশে চলমান তদন্তে প্রভাব বিস্তারের কথিত প্রচেষ্টার বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে এএফপি।

গত ২১ সেপ্টেম্বর এএফপির সদস্যরা কুইন্সল্যান্ডের গুডনা ও রেডব্যাংক প্লেইন্স এলাকায় কয়েকটি বাড়িতে অভিযান চালান। সেখান থেকে আওলাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

এএফপির তথ্য অনুযায়ী, আওলাদ হোসেনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ক্রিমিনাল কোডের ৭০.২(১) ধারায় বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার একটি অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। অস্ট্রেলিয়ার আইনে বিদেশি সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বেআইনি সুবিধা দেওয়ার বিষয়টি এই ধারার আওতায় পড়ে।

এএফপি কমান্ডার স্টিফেন জে বলেন, কোনো গুরুতর অপরাধের তদন্তের ফলাফল প্রভাবিত করতে ঘুষ বা দুর্নীতির চেষ্টা করা হলে তা অস্ট্রেলিয়া ও বিদেশ—উভয় ক্ষেত্রেই গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। তদন্তে প্রভাব বিস্তারের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে এএফপির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

তবে এএফপি স্পষ্ট করেছে, কোনো বাংলাদেশি সরকারি কর্মকর্তা কথিত অর্থ গ্রহণ করেছেন—এমন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। একইভাবে কথিত ঘুষের অর্থ বাংলাদেশে চলমান তদন্তের ওপর কোনো প্রভাব ফেলেছে, এমন প্রমাণও পুলিশের হাতে নেই। এএফপির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে চলমান তদন্তকে প্রভাবিত করার কথিত প্রচেষ্টা সফল হয়নি। রেহানা পারভিনের মৃত্যুর ঘটনাটি বাংলাদেশি কর্তৃপক্ষও পৃথকভাবে তদন্ত করছে।

এদিকে আওলাদ হোসেনের আইনজীবী তোরিক ডিব জানিয়েছেন, তার মক্কেল অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে এসব অভিযোগের বিরুদ্ধে লড়বেন। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)-এর প্রতিবেদনে বলা হয়েছে, তার জামিনের আবেদন আগামী মাসে শুনানির জন্য নির্ধারিত হতে পারে।

রেহানা পারভিনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশি কর্তৃপক্ষের তদন্তের পাশাপাশি এএফপির তদন্তও চলমান রয়েছে। এখন পর্যন্ত আওলাদ হোসেনের বিরুদ্ধে বাংলাদেশে হত্যার অভিযোগে কোনো দণ্ডের তথ্য নেই এবং অস্ট্রেলিয়াতেও তার বিরুদ্ধে হত্যার অভিযোগে বিচার হয়নি। বর্তমানে অস্ট্রেলিয়ায় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেটি বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার কথিত প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত।

এএফপির ভাষ্য অনুযায়ী, বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করার ক্ষেত্রে এটি সংস্থাটির প্রথম ঘটনা।

ট্যাগ : আওলাদ হোসেন অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

স্ত্রীর মৃত্যুর তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে তার স্ত্রীর সন্দেহজনক মৃত্যুর তদন্তে প্রভাব বিস্তার এবং পুলিশি নথি থেকে নিজের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে প্রায় ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) তাকে গ্রেপ্তার করে বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে মামলা করেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আওলাদ হোসেন। তার বয়স ৫১ বছর। এএফপির অভিযোগ, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই বছরে তিনি বাংলাদেশে পরিচিত কয়েকজনের কাছে ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন। পুলিশের দাবি, এসব অর্থের একটি অংশ বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।

এএফপি জানিয়েছে, রেহানা পারভিন নামের এক অস্ট্রেলিয়ান-বাংলাদেশি নাগরিক ও পাঁচ সন্তানের মা ২০২৪ সালের জুলাইয়ে নিখোঁজ হন। একই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের একটি গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশি কর্তৃপক্ষের ফরেনসিক পরীক্ষায় মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হয়। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশ—দুই দেশের কর্তৃপক্ষ পৃথকভাবে ঘটনাটির তদন্ত শুরু করে।

সংগৃহীত ছবি

এএফপির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিসের মাধ্যমে রেহানা পারভিনের নিখোঁজ হওয়ার তথ্য পাওয়ার পর সংস্থাটি প্রাথমিক তদন্ত শুরু করে। পরে বাংলাদেশে তার মরদেহ শনাক্ত হওয়া এবং মৃত্যুর ধরন নিয়ে সন্দেহের তথ্য পাওয়ার পর তদন্তটি অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ক্রিমিনাল কোডের আওতায় বিদেশে কোনো অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যুসংক্রান্ত গুরুতর অপরাধের দিকেও নেওয়া হয়।

তদন্তের অংশ হিসেবে এএফপি সিডনি ও ব্রিসবেনের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। এ সময় আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের নথি ও ব্যাংক রেকর্ড জব্দ করা হয়। পরে এসব আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশে চলমান তদন্তে প্রভাব বিস্তারের কথিত প্রচেষ্টার বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে এএফপি।

গত ২১ সেপ্টেম্বর এএফপির সদস্যরা কুইন্সল্যান্ডের গুডনা ও রেডব্যাংক প্লেইন্স এলাকায় কয়েকটি বাড়িতে অভিযান চালান। সেখান থেকে আওলাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

এএফপির তথ্য অনুযায়ী, আওলাদ হোসেনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ক্রিমিনাল কোডের ৭০.২(১) ধারায় বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার একটি অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। অস্ট্রেলিয়ার আইনে বিদেশি সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বেআইনি সুবিধা দেওয়ার বিষয়টি এই ধারার আওতায় পড়ে।

এএফপি কমান্ডার স্টিফেন জে বলেন, কোনো গুরুতর অপরাধের তদন্তের ফলাফল প্রভাবিত করতে ঘুষ বা দুর্নীতির চেষ্টা করা হলে তা অস্ট্রেলিয়া ও বিদেশ—উভয় ক্ষেত্রেই গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। তদন্তে প্রভাব বিস্তারের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে এএফপির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

তবে এএফপি স্পষ্ট করেছে, কোনো বাংলাদেশি সরকারি কর্মকর্তা কথিত অর্থ গ্রহণ করেছেন—এমন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। একইভাবে কথিত ঘুষের অর্থ বাংলাদেশে চলমান তদন্তের ওপর কোনো প্রভাব ফেলেছে, এমন প্রমাণও পুলিশের হাতে নেই। এএফপির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে চলমান তদন্তকে প্রভাবিত করার কথিত প্রচেষ্টা সফল হয়নি। রেহানা পারভিনের মৃত্যুর ঘটনাটি বাংলাদেশি কর্তৃপক্ষও পৃথকভাবে তদন্ত করছে।

এদিকে আওলাদ হোসেনের আইনজীবী তোরিক ডিব জানিয়েছেন, তার মক্কেল অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে এসব অভিযোগের বিরুদ্ধে লড়বেন। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)-এর প্রতিবেদনে বলা হয়েছে, তার জামিনের আবেদন আগামী মাসে শুনানির জন্য নির্ধারিত হতে পারে।

রেহানা পারভিনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশি কর্তৃপক্ষের তদন্তের পাশাপাশি এএফপির তদন্তও চলমান রয়েছে। এখন পর্যন্ত আওলাদ হোসেনের বিরুদ্ধে বাংলাদেশে হত্যার অভিযোগে কোনো দণ্ডের তথ্য নেই এবং অস্ট্রেলিয়াতেও তার বিরুদ্ধে হত্যার অভিযোগে বিচার হয়নি। বর্তমানে অস্ট্রেলিয়ায় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেটি বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার কথিত প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত।

এএফপির ভাষ্য অনুযায়ী, বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করার ক্ষেত্রে এটি সংস্থাটির প্রথম ঘটনা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ