ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পিনিং উইকেট মাথায় রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

স্পিনিং উইকেট মাথায় রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
ফাইল ছবি
ফলো করুন

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সম্ভাব্য স্পিননির্ভর কন্ডিশনের কথা মাথায় রেখে ব্যাটিং অনুশীলনে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুশীলন শেষে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, প্রতিপক্ষ ও সম্ভাব্য উইকেট বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ।

আশরাফুলের ভাষ্য, প্রধান কোচ ফিল সিমন্স সময় পেলেই ক্রিকেটারদের বিভিন্ন পরিস্থিতি সামলানোর অনুশীলন করান। পাকিস্তান সিরিজের আগেও বোলিং মেশিন ব্যবহার করে বিশেষ স্কিল ট্রেনিং করা হয়েছিল। এবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ক্ষেত্রেও সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রাখা হচ্ছে।

আফগানিস্তান স্পিনসহায়ক উইকেট তৈরি করতে পারে—এমন সম্ভাবনা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশের ব্যাটিং কোচ। ফলে স্পিনের বিপক্ষে ব্যাটারদের দক্ষতা বাড়ানোর দিকেও অনুশীলনে বাড়তি নজর রয়েছে।

আফগানিস্তান টেস্টের আগে মোট ছয়টি স্কিল ট্রেনিং সেশন করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। প্রথম দিনের সেশনেই ব্যাটারদের দীর্ঘ সময় ক্রিজে থাকা এবং বোলারদের টানা লম্বা স্পেল করার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আশরাফুল জানান, দিনের প্রথম ভাগে প্রায় দুই ঘণ্টা এবং মধ্যাহ্নভোজের পর আরও দেড় ঘণ্টা অনুশীলন করেছেন ক্রিকেটাররা। টেস্ট ক্রিকেটের চাহিদা অনুযায়ী ব্যাটারদের দীর্ঘ ইনিংস খেলা এবং বোলারদের একটানা স্পেল করার অভ্যাস তৈরিই ছিল মূল লক্ষ্য।

দেশ ছাড়ার আগ পর্যন্ত একই ধরনের প্রস্তুতি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে দলের।

আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে মূল স্পিনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। অফস্পিনার নাঈম হাসানকে রাখা হয়েছে ট্রাভেলিং রিজার্ভে।

বাংলাদেশ ও আফগানিস্তান এর আগে দুটি টেস্টে মুখোমুখি হয়েছে। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তান ২২৪ রানে জিতেছিল। ২০২৩ সালে মিরপুরে বাংলাদেশ ৫৪৬ রানের বড় ব্যবধানে জয় পায়।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট আফগানিস্তান ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


স্পিনিং উইকেট মাথায় রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সম্ভাব্য স্পিননির্ভর কন্ডিশনের কথা মাথায় রেখে ব্যাটিং অনুশীলনে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুশীলন শেষে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, প্রতিপক্ষ ও সম্ভাব্য উইকেট বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ।

আশরাফুলের ভাষ্য, প্রধান কোচ ফিল সিমন্স সময় পেলেই ক্রিকেটারদের বিভিন্ন পরিস্থিতি সামলানোর অনুশীলন করান। পাকিস্তান সিরিজের আগেও বোলিং মেশিন ব্যবহার করে বিশেষ স্কিল ট্রেনিং করা হয়েছিল। এবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ক্ষেত্রেও সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রাখা হচ্ছে।

আফগানিস্তান স্পিনসহায়ক উইকেট তৈরি করতে পারে—এমন সম্ভাবনা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশের ব্যাটিং কোচ। ফলে স্পিনের বিপক্ষে ব্যাটারদের দক্ষতা বাড়ানোর দিকেও অনুশীলনে বাড়তি নজর রয়েছে।

আফগানিস্তান টেস্টের আগে মোট ছয়টি স্কিল ট্রেনিং সেশন করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। প্রথম দিনের সেশনেই ব্যাটারদের দীর্ঘ সময় ক্রিজে থাকা এবং বোলারদের টানা লম্বা স্পেল করার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আশরাফুল জানান, দিনের প্রথম ভাগে প্রায় দুই ঘণ্টা এবং মধ্যাহ্নভোজের পর আরও দেড় ঘণ্টা অনুশীলন করেছেন ক্রিকেটাররা। টেস্ট ক্রিকেটের চাহিদা অনুযায়ী ব্যাটারদের দীর্ঘ ইনিংস খেলা এবং বোলারদের একটানা স্পেল করার অভ্যাস তৈরিই ছিল মূল লক্ষ্য।

দেশ ছাড়ার আগ পর্যন্ত একই ধরনের প্রস্তুতি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে দলের।

আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে মূল স্পিনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। অফস্পিনার নাঈম হাসানকে রাখা হয়েছে ট্রাভেলিং রিজার্ভে।

বাংলাদেশ ও আফগানিস্তান এর আগে দুটি টেস্টে মুখোমুখি হয়েছে। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তান ২২৪ রানে জিতেছিল। ২০২৩ সালে মিরপুরে বাংলাদেশ ৫৪৬ রানের বড় ব্যবধানে জয় পায়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ