ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গবেষণায় বিশেষ অবদানের জন্য 'স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড' পেলেন অধ্যাপক জামির হোসেন

ফলো করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের অধ্যাপক ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন 'স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড' (এসআরএ) লাভ করেছেন। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর)  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০১৮-২০১৯ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন বিভাগের ৩৪ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়।

'স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড' (এসআরএ) অ্যাওয়ার্ড হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর অর্থায়নে পরিচালিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর গবেষণা সেল থেকে প্রাপ্ত গবেষণা প্রকল্প লাভের ২ বছরের মধ্যে ভালো, স্কোপাস ইনডেক্সড ও ইমপ্যাক্ট ফ্যাক্টর যুক্ত জার্নালে প্রকাশিত গবেষণা পত্রের জন্য প্রদানকৃত পুরস্কার যার আর্থিক মূল্যমান ২৫০০০ টাকা। 

২০২১-২২ শিক্ষাবর্ষের গবেষণা  প্রকল্পের ফলাফল থেকে প্রকাশিত 'সিনথেসিস অব স্ফেরিক্যাল কপার অক্সাইড ন্যানোপার্টিকেলস বাই কেমিক্যাল প্রিসিপিটেশন মেথড অ্যান্ড ইনভেস্টিগেশন অব দেয়ার ফটোক্যাটালিটিক অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস' শিরোনামের গবেষণা প্রবন্ধের জন্য তাঁকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়; ইতিমধ্যে যায় সাইটেশন সংখ্যা ৮৮। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য শুধু শিক্ষাদান ও ডিগ্রি প্রদান নয়; নতুন জ্ঞান সৃষ্টি করাও এর অন্যতম প্রধান দায়িত্ব। গবেষণার মাধ্যমে শিক্ষকদের চিন্তার পরিসর বাড়ানো। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গবেষণাভিত্তিক সম্পৃক্ততা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো 'স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড' প্রদান করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। গবেষণার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণার পরিধি আরও বাড়াতে হবে। এ ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্তদের পাশাপাশি অন্যান্য শিক্ষক-কর্মকর্তাদেরও গবেষণায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, 'স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড' শুধু স্বীকৃতি নয়; বরং গবেষণায় আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। নতুন ও তরুণ গবেষক এবং শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

২০১৮-২০১৯ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত 'স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড' অর্জনকারী ৩৪ শিক্ষকের মধ্যে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১১ জন, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১১ জন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৫ জন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৫ জন, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ জন এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ জন রয়েছেন।

'স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড' (এসআরএ) অর্জনের পর অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আর্থিক মূল্যমান কম হলেও একজন গবেষক হিসেবে এ পুরস্কার অত্যন্ত মূল্যবান। এ ধরনের অ্যাওয়ার্ড ও স্বীকৃতি জবি শিক্ষকদের গবেষণা চালিয়ে নিতে উৎসাহ যোগাবে। এ সম্মাননা প্রদানের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের অ্যাওয়ার্ড প্রদান অব্যাহত রাখতে ও গবেষণা প্রকল্পের অনুদান বৃদ্ধির করতে কর্তৃপক্ষকে অনুরোধও জানান তিনি।  

গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গবেষণায় বিশেষ অবদানের জন্য 'স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড' পেলেন অধ্যাপক জামির হোসেন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ