ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ মীর শাহে আলমের

ছবি : সংগৃহীত
ফলো করুন

জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর জোর দিয়েছেন তিনি।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অন্তর্ভুক্ত এবং নতুন প্রস্তাবিত প্রকল্পগুলোর অনুমোদন ও পর্যালোচনাবিষয়ক সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয়সংখ্যক প্রকল্প পরিচালক নিয়োগ এবং তাঁদের দায়িত্ব বণ্টনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার এবং কার্যকর রাখার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি পয়োবর্জ্য পরিশোধন করে নদীতে পানি ছাড়ার ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরকারের পরিকল্পনা এবং নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন থাকতে হবে। ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের ওপরও জোর দেন তিনি।

একই ধরনের প্রকল্প সমন্বিতভাবে বাস্তবায়নের পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে কাজের পুনরাবৃত্তি ও একাধিক প্রকল্পে একই কাজ অন্তর্ভুক্ত হওয়ার প্রবণতা কমানো সম্ভব। এর ফলে সরকারি সম্পদের অপচয় কমবে এবং প্রকল্পের কার্যকারিতা বাড়বে।

গুরুত্বপূর্ণ প্রকল্পের মূল উদ্দেশ্য পূরণে প্রয়োজন হলে সম্পূরক প্রকল্প নেওয়া যেতে পারে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনার কথাও বলেন।

প্রয়োজন অনুযায়ী প্রকল্পের কাজের পরিধি পুনর্নির্ধারণ ও একাধিক প্রকল্প একীভূত করার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. বাবুল মিঞা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রকল্পের কর্মকর্তারা সভায় অংশ নেন।

ট্যাগ : স্থানীয় সরকার মীর শাহে আলম উন্নয়ন প্রকল্প

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ মীর শাহে আলমের

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ