ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বয়কটের মধ্যে এবার ‘ট্রাম্প টিভি’ চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট

বয়কটের মধ্যে এবার ‘ট্রাম্প টিভি’ চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট
ছবি : সংগৃহীত
ফলো করুন

সিএনএনসহ তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা এবং এর প্রতিবাদে বড় টেলিভিশন নেটওয়ার্কগুলোর যৌথ ভিডিও কভারেজ স্থগিতের মধ্যে ‘ট্রাম্প টিভি’ নামে অনলাইন সম্প্রচার চালু করেছে হোয়াইট হাউস।

সোমবার (২১ সেপ্টেম্বর) শুরু হওয়া এই ভিডিও ফিডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, প্রশাসনের বিভিন্ন ঘোষণা এবং আগের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ভিডিও প্রচার করা হচ্ছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে সম্প্রচারটির নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’।

হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চলবে এই সম্প্রচার। নতুন ভিডিও ও তথ্য দিয়ে এটি নিয়মিত হালনাগাদ করা হবে। অনলাইন ভিডিও ফিডটি হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও দেখা যাচ্ছে।

সম্প্রচার শুরুর পর ট্রাম্পের আগের বিভিন্ন বক্তব্য ও জনসম্মুখে উপস্থিতির ভিডিও দেখানো হয়। এর মধ্যে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠানও ছিল।

এই উদ্যোগ এমন সময়ে সামনে এলো, যখন হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে প্রশাসন ও কয়েকটি বড় সংবাদমাধ্যমের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর বিরুদ্ধে মিথ্যা ও নেতিবাচক সংবাদ প্রকাশের অভিযোগ তুলে তাদের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেন ট্রাম্প।

এর প্রতিবাদে সংবাদমাধ্যম তিনটি ফেডারেল আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ, সংবাদ পরিবেশনের ধরন অপছন্দ হওয়ায় সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। তারা এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন বলে দাবি করেছে।

অন্যদিকে ট্রাম্প ও হোয়াইট হাউস নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে। প্রশাসনের বক্তব্য, সংবাদ প্রকাশের অধিকার থাকলেও সব সংবাদমাধ্যমের জন্য হোয়াইট হাউসের নির্দিষ্ট স্থান ও প্রেস পুলে প্রবেশের নিশ্চয়তা নেই। এই অবস্থানের বৈধতা নিয়েই আদালতে বিরোধ চলছে।

নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলে। এই ব্যবস্থায় কয়েকটি নেটওয়ার্ক পালাক্রমে প্রেসিডেন্টের কর্মসূচির ভিডিও ধারণ করে অন্য সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেয়।

সিএনএনকে নির্ধারিত দায়িত্ব পালন করতে বাধা দেওয়ার পর এবিসি, সিবিএস, এনবিসি ও ফক্স নিউজ যৌথ ভিডিও কভারেজে অংশগ্রহণ স্থগিত করে। তবে এই পদক্ষেপের অর্থ ট্রাম্পকে নিয়ে সব ধরনের সংবাদ বা ভিডিও প্রচার বন্ধ করে দেওয়া নয়; এটি মূলত প্রেস পুলের মাধ্যমে যৌথ কভারেজের কার্যক্রম স্থগিত করা।

গণমাধ্যমগুলোর এই প্রতিবাদের মধ্যেই নিজস্ব অনলাইন সম্প্রচারে প্রশাসনের বক্তব্য ও কর্মকাণ্ড তুলে ধরছে হোয়াইট হাউস। ফলে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে চলমান বিরোধের পাশাপাশি ‘ট্রাম্প টিভি’ও নতুন করে আলোচনায় এসেছে।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ট্রাম্প টিভি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


বয়কটের মধ্যে এবার ‘ট্রাম্প টিভি’ চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিএনএনসহ তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা এবং এর প্রতিবাদে বড় টেলিভিশন নেটওয়ার্কগুলোর যৌথ ভিডিও কভারেজ স্থগিতের মধ্যে ‘ট্রাম্প টিভি’ নামে অনলাইন সম্প্রচার চালু করেছে হোয়াইট হাউস।

সোমবার (২১ সেপ্টেম্বর) শুরু হওয়া এই ভিডিও ফিডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, প্রশাসনের বিভিন্ন ঘোষণা এবং আগের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ভিডিও প্রচার করা হচ্ছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে সম্প্রচারটির নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’।

হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চলবে এই সম্প্রচার। নতুন ভিডিও ও তথ্য দিয়ে এটি নিয়মিত হালনাগাদ করা হবে। অনলাইন ভিডিও ফিডটি হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও দেখা যাচ্ছে।

সম্প্রচার শুরুর পর ট্রাম্পের আগের বিভিন্ন বক্তব্য ও জনসম্মুখে উপস্থিতির ভিডিও দেখানো হয়। এর মধ্যে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠানও ছিল।

এই উদ্যোগ এমন সময়ে সামনে এলো, যখন হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে প্রশাসন ও কয়েকটি বড় সংবাদমাধ্যমের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর বিরুদ্ধে মিথ্যা ও নেতিবাচক সংবাদ প্রকাশের অভিযোগ তুলে তাদের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেন ট্রাম্প।

এর প্রতিবাদে সংবাদমাধ্যম তিনটি ফেডারেল আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ, সংবাদ পরিবেশনের ধরন অপছন্দ হওয়ায় সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। তারা এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন বলে দাবি করেছে।

অন্যদিকে ট্রাম্প ও হোয়াইট হাউস নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে। প্রশাসনের বক্তব্য, সংবাদ প্রকাশের অধিকার থাকলেও সব সংবাদমাধ্যমের জন্য হোয়াইট হাউসের নির্দিষ্ট স্থান ও প্রেস পুলে প্রবেশের নিশ্চয়তা নেই। এই অবস্থানের বৈধতা নিয়েই আদালতে বিরোধ চলছে।

নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলে। এই ব্যবস্থায় কয়েকটি নেটওয়ার্ক পালাক্রমে প্রেসিডেন্টের কর্মসূচির ভিডিও ধারণ করে অন্য সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেয়।

সিএনএনকে নির্ধারিত দায়িত্ব পালন করতে বাধা দেওয়ার পর এবিসি, সিবিএস, এনবিসি ও ফক্স নিউজ যৌথ ভিডিও কভারেজে অংশগ্রহণ স্থগিত করে। তবে এই পদক্ষেপের অর্থ ট্রাম্পকে নিয়ে সব ধরনের সংবাদ বা ভিডিও প্রচার বন্ধ করে দেওয়া নয়; এটি মূলত প্রেস পুলের মাধ্যমে যৌথ কভারেজের কার্যক্রম স্থগিত করা।

গণমাধ্যমগুলোর এই প্রতিবাদের মধ্যেই নিজস্ব অনলাইন সম্প্রচারে প্রশাসনের বক্তব্য ও কর্মকাণ্ড তুলে ধরছে হোয়াইট হাউস। ফলে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে চলমান বিরোধের পাশাপাশি ‘ট্রাম্প টিভি’ও নতুন করে আলোচনায় এসেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ